বিষয়বস্তুতে চলুন

গোপাল মন্দির, পুঠিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপাল মন্দির
গোপাল মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলারাজশাহী জেলা
অবস্থান
অবস্থানপুঠিয়া
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৪°২১′৪৫″ উত্তর ৮৮°৫০′০৬″ পূর্ব / ২৪.৩৬২৩৯৪° উত্তর ৮৮.৮৩৫০৪° পূর্ব / 24.362394; 88.83504

গোপাল মন্দির রাজশাহীর, পুঠিয়া উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি। এটি রাধাকান্ত মন্দির হিসেবেও পরিচিত।

অবস্থান

[সম্পাদনা]

রাজশাহী জেলা সদর হতে ৩২ কি. মি. উত্তর-পূর্ব দিকে পুঠিয়া রাজবাড়ির বিশাল চত্বরের বেশ কয়েকটি নজরকাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি। চারআনি মন্দির চত্বরের উত্তর পাশে এর অবস্থান।[]

অবকাঠামো

[সম্পাদনা]

বড় আহ্নিক মন্দিরের পাশে অবস্থিত আয়তাকার এই মন্দিরের দৈর্ঘ্য ১২.৮০ মিটার ও প্রস্থ ৭.৮০ মিটার। দক্ষিণমুখী এই মন্দিরের উত্তর দিক ব্যতীত অপর তিন দিকে বারান্দা রয়েছে এবং পশ্চিম দিকে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে। এই মন্দিরের দক্ষিণ দিকে ৩টি এবং পূর্ব ও পশ্চিম দিকে একটি করে প্রবেশমুখ রয়েছে। এছাড়া উপর তলার কক্ষের দক্ষিণ দিকে ৩টি ও পশ্চিম দিকে ১টি প্রবেশ পথ রয়েছে। নিচতলায় প্রধান প্রবেশ পথে একটি পোড়ামাটির মূর্তি আছে। তবে পুঠিয়া মন্দির চত্বরের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরে তেমন কোনো অলঙ্করণ চোখে পড়ে না।[] এর উপর তলার কক্ষটি নিচের তলার কক্ষের চেয়ে বেশ ছোটো।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ittefaq, The Daily। "এই সময়ে পুঠিয়া :: দৈনিক ইত্তেফাক"
  2. আলম, মোঃ বাদরুল (২০১৪)। "গোপাল মন্দির"। পুঠিয়ার রাজবংশ ও পুরাকীর্তি। পৃ. ২৫। {{বই উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)