বিষয়বস্তুতে চলুন

কানাডা জাতীয় পুরুষ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কানাডা
দলের লোগো
ডাকনামদ্য কানুকস (কানুক)
লে রুজ (লাল)
অ্যাসোসিয়েশনকানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচজন হার্ডম্যান
অধিনায়কস্কট আর্টফিল্ড
সর্বাধিক ম্যাচজুলিয়ান দে গুসমান (৮৯)
শীর্ষ গোলদাতাডোয়াইন ডে রোসারিও (২২)
মাঠবিএমও ফিল্ড
ফিফা কোডCAN
ওয়েবসাইটwww.canadasoccer.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৪০ (ডিসেম্বর ১৯৯৬)
সর্বনিম্ন১২২ (আগস্ট ২০১৪, অক্টোবর ২০১৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৪২ হ্রাস ২ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২৭ (জুলাই ১৯২৪, জুন ১৯২৫, জুলাই ১৯২৭)
সর্বনিম্ন৯২ (মে ১৯৭৯, জুন ২০১৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কানাডা ১–০ মার্কিন যুক্তরাষ্ট্র 
(নিউয়ার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র; ২৮ নভেম্বর ১৮৮৫)
বৃহত্তম জয়
কানাডা ৮–০ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ 
(ব্র্যান্ডেন্টন, মার্কিন যুক্তরাষ্ট্র; ৯ সেপ্টেম্বর ২০১৮)
বৃহত্তম পরাজয়
 মেক্সিকো ৮–০ কানাডা
(মেক্সিকো সিটি, মেক্সিকো; ১৮ জুলাই ১৯৯৩)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (১৯৮৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮৬)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১৭ (১৯৭৭-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৫, ২০০০)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ১ (২০০১-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০১)

কানাডা জাতীয় পুরুষ ফুটবল দল (ফরাসি: Équipe du Canada de soccer masculin,[][][] ইংরেজি: Canada men's national soccer team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কানাডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কানাডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কানাডীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[] ১৮৮৫ সালের ২৮শে নভেম্বর তারিখে, কানাডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মার্কিন যুক্তরাষ্ট্রের নিউয়ার্কে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বিএমও ফিল্ডে দ্য কানুকস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জন হার্ডম্যান এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন র‍েঞ্জার্সের মধ্যমাঠের খেলোয়াড় স্কট আর্টফিল্ড

কানাডা এপর্যন্ত কেবলমাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে ১৯৮৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে কানাডা অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৮৫ এবং ২০০০) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, কানাডা ২০০১ ফিফা কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

জুলিয়ান দে গুসমান, পল স্ট্যাল্টেরি, আটিবা হাচিনসন, ডোয়াইন ডে রোসারিও এবং তোসাঁ রিকেতসের মতো খেলোয়াড়গণ কানাডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কানাডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪০তম) অর্জন করে এবং ২০১৪ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কানাডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৭ম (যা তারা সর্বপ্রথম ১৯২৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৯২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৬অপরিবর্তিত  ক্যামেরুন১৪৬৩.০৬
৪৭অপরিবর্তিত  গ্রিস১৪৫৩.৯৫
৪৮অপরিবর্তিত  কানাডা১৪৫৩.৭৬
৪৯বৃদ্ধি  কোত দিভোয়ার১৪৪৭.৬৫
৫০হ্রাস  ভেনেজুয়েলা১৪৪৭.২
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪০হ্রাস ১৫  পোল্যান্ড১৭১০
৪০বৃদ্ধি  স্লোভেনিয়া১৭১০
৪২হ্রাস  কানাডা১৭০৬
৪৩হ্রাস  প্যারাগুয়ে১৭০৫
৪৪হ্রাস  চিলি১৭০০

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮উত্তীর্ণ হয়নি
চিলি ১৯৬২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮১০১২১১
স্পেন ১৯৮২১০
মেক্সিকো ১৯৮৬গ্রুপ পর্ব২৪তম১১
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪১৪২২২০
ফ্রান্স ১৯৯৮১৬১৫২১
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১২
দক্ষিণ আফ্রিকা ২০১০১৩১৪
ব্রাজিল ২০১৪১২২৪১১
রাশিয়া ২০১৮১০১৫
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব১/২৩১১৭৪৮৩৪৩৫১৬১১৩৬

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. Wiebe, Andrew (২৮ জুন ২০১৯)। "(bleep)-show circus for USWNT, Pulisic's place & CanMNT dreams"MLS Soccer। ১৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯
  4. Murray, Nicholas (৬ আগস্ট ২০১৯)। "Fury FC's Haworth Has Earned CanMNT Call"। USL Championship। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯
  5. Prusna, Sandra (২৮ আগস্ট ২০১৯)। "Carducci plays hero vs. Pacific after CanMNT nod"। CanPL.ca। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯
  6. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]