বিষয়বস্তুতে চলুন

উগান্ডা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উগান্ডা
দলের লোগো
ডাকনামসারস পক্ষী
অ্যাসোসিয়েশনউগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচজনাথন ম্যাককিনস্ট্রি
অধিনায়কডেনিস ওনিয়াঙ্গো
সর্বাধিক ম্যাচগডফ্রি ওয়ালুসিম্বি (১০৫)
শীর্ষ গোলদাতাএমানুয়েল ওকউই (২৬)
মাঠম্যান্ডেলা জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডUGA
ওয়েবসাইটwww.fufa.co.ug
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৯২ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৬২ (জানুয়ারি ২০১৬)
সর্বনিম্ন১৫২ (জুলাই ২০০২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১৩ হ্রাস ১০ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৪০ (মার্চ ১৯৭৮)
সর্বনিম্ন১২৯ (জুন ২০০৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কেনিয়া ১–১ উগান্ডা 
(নাইরোবি, কেনিয়া; ১ মে ১৯২৬)
বৃহত্তম জয়
 উগান্ডা ১৩–১ কেনিয়া 
(উগান্ডা; ১৯৩২)
বৃহত্তম পরাজয়
 মিশর ৬–০ উগান্ডা 
(আলেক্সান্দ্রিয়া, মিশর; ৩০ জুলাই ১৯৯৫)
 তিউনিসিয়া ৬–০ উগান্ডা 
(তিউনিস, তিউনিসিয়া; ২৮ ফেব্রুয়ারি ১৯৯৯)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৭ (১৯৬২-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৭৮

উগান্ডা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Uganda national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উগান্ডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উগান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯২৬ সালের ১লা মে তারিখে, উগান্ডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত উগান্ডা এবং কেনিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

৪৫,২০২ ধারণক্ষমতাবিশিষ্ট ম্যান্ডেলা জাতীয় স্টেডিয়ামে সারস পক্ষী নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জনাথন ম্যাককিনস্ট্রি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মামেলোদি সানডাউন্সের গোলরক্ষক ডেনিস ওনিয়াঙ্গো

উগান্ডা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে উগান্ডা এপর্যন্ত ৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৮ আফ্রিকা কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ঘানার কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

গডফ্রি ওয়ালুসিম্বি, ডেনিস ওনিয়াঙ্গো, টনি মাওয়েজে, এমানুয়েল ওকউই এবং ফারুক মিয়ার মতো খেলোয়াড়গণ উগান্ডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উগান্ডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬২তম) অর্জন করে এবং ২০০২ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৫২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উগান্ডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪০তম (যা তারা ১৯৭৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯০অপরিবর্তিত  কুরাসাও১২৬২.৪৮
৯১অপরিবর্তিত  সিরিয়া১২৪৫.২৭
৯২অপরিবর্তিত  উগান্ডা১২৪৫.০৮
৯৩অপরিবর্তিত  আর্মেনিয়া১২৩৭.১৫
৯৪অপরিবর্তিত  ভিয়েতনাম১২৩৫.৫৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১১হ্রাস ১১  ভিয়েতনাম১৩৭৮
১১২বৃদ্ধি ১৫  তাজিকিস্তান১৩৭৭
১১৩হ্রাস ১০  উগান্ডা১৩৬৮
১১৪হ্রাস  উত্তর কোরিয়া১৩৬৭
১১৫বৃদ্ধি ১৩  মোজাম্বিক১৩৬৬

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৮৬উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১২১০১৮
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৪২১৫১৮৪২৪৭

অর্জন

[সম্পাদনা]

শিরোপা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009, CAF Correspondence 13 March 1961

বহিঃসংযোগ

[সম্পাদনা]