বিষয়বস্তুতে চলুন

ইলোরা গহর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাসউইন গহর (স্ক্রিন নাম ইলোরা গহর)
জন্ম (1964-10-09) ৯ অক্টোবর ১৯৬৪ (বয়স ৬২)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৯–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
সূর্য দীঘল বাড়ী
পিতা-মাতা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার)

তাসউইন গহর (স্ক্রিন নাম ইলোরা গহর) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[১] মূলত একজন শিশুশিল্পী হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৭৯ সালের সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। তিনি প্রথম নাটকে অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের রচনা ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘তুমি সেই প্রজাপতি’তে। ১৯৮৯ সালে বিটিভিতে এ দুজনের রচনা ও প্রযোজনায় ‘অসময়ের অতিথি’ নাটকে অভিনয় করে দীর্ঘ বিরতি নেন। দীর্ঘ বিরতি শেষে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘চড়ুইভাতি’ নাটক ও‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবার ফিরে আসেন।[৪]

নির্বাচিত চলচ্চিত্র এবং নাটকসমূহ

[সম্পাদনা]

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
১৯৭৯জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ শিশু শিল্পীসূর্য দীঘল বাড়ীবিজয়ী[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "ব্যস্ত ইলোরা গহর"। আলোকিত বাংলাদেশ।
  2. 1 2 "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
  3. ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
  4. ↑ "এই সময়ে ইলোরা গহর"। মানবজমিন। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]