আশুতোষ কৌশিক
অবয়ব
আশুতোষ কৌশিক | |
|---|---|
आशुतोष कौशिक | |
| জন্ম | ২ অক্টোবর ১৯৭৯ |
| জাতীয়তা | |
| পেশা | অভিনেতা |
| পরিচিতির কারণ | এমটিভি রোডিস, বিগ বস ২ |
আশুতোষ কৌশিক (জন্ম: ২ অক্টোবর ১৯৭৯) হলেন একজন ভারতীয় অভিনেতা এবং রিয়্যালিটি টেলিভিশন প্রতিযোগী। তিনি ২০০৭ সালে এমটিভি ইন্ডিয়ায় প্রচারিত এমটিভি হিরো হোন্ডা রোডিস ৫.০-এর বিজয়ী ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি বিগ বসের ২য় আসরের বিজয়ী ছিলেন।[১] পরবর্তীতে তিনি এমটিভি রোডিস ৮ এবং বিগ বগ ৬-এ একজন অতিথি হিসেবে উপস্থিত হন। এছাড়াও তিনি জিলা গাজিয়াবাদ এবং কিসমাত লাভ পায়সা দিল্লি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| সাল | চলচ্চিত্র |
|---|---|
| ২০১২ | কিসমাত লাভ পায়সা দিল্লি |
| ২০১৩ | জিলা গাজিয়াবাদ |
| ভাড়াস | |
| শর্টকাট রোমিও | |
| ২০১৬ | পিতামহ |
| লাভ কে ফানডে | |
| লাল রং | |
| চাল জা বাপু |
টেলিভিশন
[সম্পাদনা]| অনুষ্ঠান | চ্যানেল | নোট |
|---|---|---|
| কমেডি সার্কাস - চিঞ্চপোকলে টু চীন | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন | |
| রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে | এনডিটিভি ইমাজিন | |
| দেশি গার্লস | ||
| কিচেন চ্যাম্পিয়ন (২য় মৌসুম) | কালারস | |
| এমটিভি রোডিস | এমটিভি ইন্ডিয়া | বিজয়ী |
| বিগ বস ২ | কালারস | বিজয়ী |
| সাবধান ইন্ডিয়া | লাইফ ওকে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sify News on Bigg Boss"। www.sify.com। ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।