বিষয়বস্তুতে চলুন

বিগ বস ৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
মৌসুম ৮
উপস্থাপকসালমান খান
দিনের সংখ্যা১০৪
বাসিন্দার সংখ্যা১৯
বিজয়ী
স্থানভারত
পর্বের সংখ্যা১০৫
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি২১ সেপ্টেম্বর ২০১৪ (2014-09-21) 
৩ জানুয়ারি ২০১৫ (2015-01-03)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৭ম মৌসুম
পরবর্তী 
হাল্লা বোল

বিগ বস ৮ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের অষ্টম মৌসুম ছিল।[] এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৪ সালের ২১শে সেপ্টেম্বর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৪ দিনের যাত্রা শেষে ২০১৫ সালের ৩রা জানুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে।[][][] পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[][][][]

১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি শেষে ৫ জন প্রতিযোগী চ্যাম্পিয়ন হিসেবে বিজয় লাভ করেছেন, তারা হলেন: আলী কুলি মির্জা, ডিম্পি গাঙ্গুলি, গৌতম গুলাটি, কারিশমা তান্না এবং প্রীতম সিং। ফাইনালে ৫ জন চ্যাম্পিয়ন নির্ধারণের পর, ৪ জানুয়ারী ২০১৫-এ এই আসরের আরেকটি অধ্যায় বিগ বস হাল্লা বোল শুরু করা হয়েছিল।[] এটা মূল অনুষ্ঠানের সাথে মিশে যায় এবং একই ঘরে অনুষ্ঠানটি শুরু হয়েছিল।[১০] পরাতন আসরের ৫ জন প্রতিযোগী বিগ বস ৮-এর ৫ জন চ্যাম্পিয়নের সাথে প্রতিযোগিতা করার জন্য এই ঘরে প্রবেশ করে।[১১] সালমান খান বজরঙ্গি ভাইজান ছবির শুটিং-এ ব্যস্ত থাকার কারণে,[১২] বিগ বস হাল্লা বোলের জন্য ফারাহ খানকে নতুন উপস্থাপক নির্ধারণ করা হয়েছিল।[১২][১৩]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[১৪]

বাসিন্দা

[সম্পাদনা]


স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
আলী কুলি মির্জাসঙ্গীতশিল্পীদিন ২৪দিন ১০৪চ্যাম্পিয়ন
ডিম্পি গাঙ্গুলিটেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীদিন ৪৭দিন ১০৪চ্যাম্পিয়ন
গৌতম গুলাটিঅভিনেতাদিন ১দিন ১০৪চ্যাম্পিয়ন
কারিশমা তান্নাঅভিনেত্রীদিন ১দিন ১০৪চ্যাম্পিয়ন
প্রীতম সিংরেডিও জকিদিন ১দিন ১০৪চ্যাম্পিয়ন
পুনীত ইসসরঅভিনেতা ও পরিচালকদিন ১দিন ১০৪অপনীত
সোনালী রাউতমডেল ও অভিনেত্রীদিন ১দিন ১০৪অপনীত
উপেন পটেলমডেল ও অভিনেতাদিন ১দিন ১০১অপনীত
প্রণীত ভাটঅভিনেতাদিন ১দিন ৯০অপনীত
১০ডায়াণ্ড্রা সোয়ারেসমডেলদিন ১দিন ৮৪অপনীত
১১রেনে ধেয়ানিমডেলদিন ৪৭দিন ৭০অপনীত
১২নিগার খানঅভিনেত্রীদিন ৫০দিন ৬৩অপনীত
১৩আর্য্য বাব্বরঅভিনেতাদিন ১দিন ৫৬অপনীত
১৪সুশান্ত দিভগিকরমডেলদিন ১দিন ৪৯অপনীত
১৫মিনীষা লাম্বাঅভিনেত্রীদিন ১দিন ৪২অপনীত
১৬সোনি সিংঅভিনেত্রীদিন ১দিন ৩৫অপনীত
১৭নাতাশা স্টানকোভিচমডেলদিন ১দিন ২৮অপনীত
১৮দীপশিখা নাগপালঅভিনেত্রীদিন ১দিন ২১অপনীত
১৯সুকির্তি কান্দপালঅভিনেত্রীদিন ১দিন ১৪অপনীত
২০সর্গুন মেহতাঅভিনেত্রীদিন ১দিন ১অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "What made Ranbir Kapoor reject an offer to host Big Boss 8"dna। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  2. "Bigg Boss 8 To Start in September, Post Jhalak Dikhla Jaa 7"Filmibeat.com। জুলাই ২০১৪। ৩০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  3. "If Not Salman Khan Who's Best To Host Bigg Boss 8? Shahrukh, Amitabh, Ranbir, Ajay, Ranveer... - Oneindia Entertainment"Filmibeat.com। ১০ জুলাই ২০১৪। ১৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  4. "Bigg Boss 8 Finale: Which contestants might make it to the top 5 for Bigg Boss Halla Bol?"। Dna India। ২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫
  5. "Bigg Boss Season 8: Salman Khan Will Host the Colors Reality Show, and List of Expected Contestants"International Business Times UK। ১১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  6. "Salman Khan quits Bigg Boss 8 to host Dus Ka Dum"daily.bhaskar.com। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  7. "Salman Khan wants Shah Rukh Khan to host Bigg Boss 8: Is this for real"daily.bhaskar.com। ২০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  8. "No Bigg Boss 8 for Salman"। Archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৪
  9. "Bigg Boss Halla Bol: All you need to know about Bigg Boss 8's spin off!"। DNAIndia। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪
  10. "Bigg Boss 8 Breaking: Five Challengers To Enter The House"। Business of India। ৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪
  11. "Bigg Boss Halla Bol Series!"। NDTV News। ২৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪
  12. 1 2 "Bigg Boss 8: Salman Khan bids adieu, Puneet, Sonali evicted"। India Today।
  13. "Bigg Boss Halla Bol: Farah Khan to host Bigg Boss 8 with challengers! Watch promo"। India.com। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪
  14. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]