বিষয়বস্তুতে চলুন

বিগ বস ১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
মৌসুম ১৪
উপস্থাপকসালমান খান
দিনের সংখ্যা১৪২
বাসিন্দার সংখ্যা২২
বিজয়ীরুবিনা দিলাইক
রানার-আপরাহুল বৈদ্য
স্থানভারত
পর্বের সংখ্যা১৪২
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
ভুট
মূল মুক্তি৩ অক্টোবর ২০২০ (2020-10-03) 
২১ ফেব্রুয়ারি ২০২১ (2021-02-21)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
১৩তম মৌসুম
পরবর্তী 
১৫তম মৌসুম

বিগ বস ১৪ (এছাড়াও বিগ বস: অব সিন পল্টেগা নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের চতুর্দশ মৌসুম ছিল। এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২০ সালের ৩রা অক্টোবর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১৪২ দিনের যাত্রা শেষে ২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে।[][] পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম ভুটে সম্প্রচারিত হয়েছে।[][] ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[]

২২ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক জয়লাভ করেছেন,[] অন্যদিকে রাহুল বৈদ্য প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও নিকি তাম্বোলি, আলি গনি এবং রাখি সাওয়ান্ত ফাইনালে পৌঁছেছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
এই মৌসুমের বিজয়ী রুবিনা দিলাইক
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
রুবিনা দিলাইকঅভিনেত্রীদিন ১দিন ১৪২বিজয়ী
রাহুল বৈদ্যসঙ্গীতশিল্পীদিন ১দিন ১৪২১ম রানার-আপ
নিকি তাম্বোলিঅভিনেত্রীদিন ১দিন ১৪২২য় রানার-আপ
আলি গনিঅভিনেতাদিন ১দিন ১৪২৩য় রানার-আপ
রাখি সাওয়ান্তঅভিনেত্রীদিন ১দিন ১৪২৪র্থ রানার-আপ
ইজাজ খানঅভিনেতাদিন ১দিন ১০৮অব্যাহতি
দেবলীনা ভট্টাচার্যঅভিনেত্রীদিন ১০৮দিন ১৩৪অপনীত
অভিনব শুকলাঅভিনেতাদিন ১দিন ১৩০বাসিন্দাদের দ্বারা অপনীত
আরশি খানমডেল ও অভিনেত্রীদিন ১দিন ১২৭অপনীত
বিকাশ গুপ্তাপ্রযোজকদিন ১দিন ১২০অপনীত
১০সোনালি ফোগাটরাজনীতিবিদ ও অভিনেত্রীদিন ১দিন ১১৩অপনীত
১১জেসমিন ভসীনঅভিনেত্রীদিন ১দিন ৯৯অপনীত
১২রাহুল মহাজনরাজনীতিবিদদিন ১দিন ৯২অপনীত
১৩মনু পাঞ্জাবিটেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীদিন ১দিন ৮০অব্যাহতি
১৪কাশ্মীরা শাহঅভিনেত্রীদিন ১দিন ৭৮অপনীত
১৫কবিতা কৌশিকঅভিনেত্রীদিন ১দিন ৬১অব্যাহতি
১৬পবিত্রা পুনিয়াঅভিনেত্রীদিন ১দিন ৫৭অপনীত
১৭জান কুমার শানুসঙ্গীতশিল্পীদিন ১দিন ৫০অপনীত
১৮শার্দুল পণ্ডিতঅভিনেতাদিন ১দিন ৪৩বাসিন্দাদের দ্বারা অপনীত
১৯নয়না সিংমডেল ও অভিনেত্রীদিন ১দিন ৩৬বহিষ্কৃত
২০নিশান্ত সিং মালকানিমডেল ও অভিনেতাদিন ১দিন ৩১বাসিন্দাদের দ্বারা অপনীত
২১শেহজাদ দেওলমডেলদিন ১দিন ১৮বাসিন্দাদের দ্বারা অপনীত
২২সারা গুরপালসঙ্গীতশিল্পীদিন ১দিন ৯বাসিন্দাদের দ্বারা অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hungama, Bollywood (৪ অক্টোবর ২০২০)। "Bigg Boss 14: Here's all that you need to know about the grand premiere of the Salman Khan hosted show : Bollywood News - Bollywood Hungama"
  2. "Bigg Boss 14 Premiere Delayed by 1 Month Due to This Reason"news 18 (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০২০।
  3. "Bigg Boss 14: Here's all that you need to know about the grand premiere of the Salman Khan hosted show : Bollywood News"Bollywood Hungama। ৪ অক্টোবর ২০২০।
  4. Baddhan, Raj (১৬ আগস্ট ২০২০)। "Voot Select to live stream 'Bigg Boss 14' 24 hours a day for first time"BizAsia | Media, Entertainment, Showbiz, Brit, Events and Music (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১
  5. "Salman Khan is here with Bigg Boss 2020, watch teaser"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২০। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০
  6. "Bigg Boss 14 Gets Extension Till February 2021; Rakhi Sawant, Nikki Tamboli, Rahul Vaidya to Enter Tonight | India.com"www.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫
  7. "Rubina Dilaik Wins Bigg Boss 14, Runner Up is Rahul Vaidya"Sakshi Post (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫
  8. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]