বিগ বস ১৩
| বিগ বস | |
|---|---|
| মৌসুম ১৩ | |
| উপস্থাপক | সালমান খান |
| দিনের সংখ্যা | ১৪১ |
| বাসিন্দার সংখ্যা | ২১ |
| বিজয়ী | সিদ্ধার্থ শুক্লা |
| রানার-আপ | অসীম রিয়াজ |
| স্থান | ভারত |
| পর্বের সংখ্যা | ১৩৯ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | কালার্স টিভি ভুট |
| মূল মুক্তি | ২৯ সেপ্টেম্বর ২০১৯ – ১৫ ফেব্রুয়ারি ২০২০ |
| কালানুক্রমিক | |
বিগ বস ১৩ (এছাড়াও বিগ বস: তেড়া নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের ত্রয়োদশ মৌসুম ছিল।[১][২] এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৯ সালের ২৯শে সেপ্টেম্বর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১৪১ দিনের যাত্রা শেষে ২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম ভুটে সম্প্রচারিত হয়েছে।[৩] ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।
২১ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা জয়লাভ করেছেন, অন্যদিকে অসীম রিয়াজ প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও শেহনাজ গিল, রেশমি দেসাই, আরতি সিং এবং পরশ ছাবড়া ফাইনালে পৌঁছেছিলেন।
বিন্যাস
[সম্পাদনা]বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।[৪] বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৫]
বাসিন্দা
[সম্পাদনা]
| স্থান | বাসিন্দা | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | সিদ্ধার্থ শুক্লা | অভিনেতা | দিন ১ | দিন ১৪১ | বিজয়ী |
| ২ | অসীম রিয়াজ | মডেল | দিন ১ | দিন ১৪১ | ১ম রানার-আপ |
| ৩ | শেহনাজ গিল | সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী | দিন ১ | দিন ১৪১ | ২য় রানার-আপ |
| ৪ | রেশমি দেসাই | অভিনেত্রী | দিন ১ | দিন ১৪১ | ৩য় রানার-আপ |
| ৫ | আরতি সিং | অভিনেত্রী | দিন ১ | দিন ১৪১ | ৪র্থ রানার-আপ |
| ৬ | পরশ ছাবড়া | টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগী | দিন ১ | দিন ১৩৯ | ৫ম রানার-আপ |
| ৭ | মাহিরা শর্মা | অভিনেত্রী | দিন ১ | দিন ১৩৭ | অপনীত |
| ৮ | বিশাল আদিত্য সিং | অভিনেতা | দিন ৪৩ | দিন ১২৭ | অপনীত |
| ৯ | শেফালী জারীওয়ালা | অভিনেত্রী | দিন ৩৫ | দিন ১১৯ | অপনীত |
| ১০ | মধুরিমা তুলি | অভিনেত্রী | দিন ৬৫ | দিন ১১১ | বহিষ্কৃত |
| ১১ | শেফালি বাজ্ঞা | সাংবাদিক | দিন ১ | দিন ৯৯ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১২ | আরহান খান | মডেল ও অভিনেতা | দিন ৩৫ | দিন ৯২ | অপনীত |
| ১৩ | দেবলীনা ভট্টাচার্য | অভিনেত্রী | দিন ১ | দিন ৬৩ | অব্যাহতি |
| বিকাশ গুপ্তা | প্রযোজক | দিন ৭০ | দিন ৮৭ | অব্যাহতি | |
| ১৪ | বিকাস পাঠক | কন্টেন্ট নির্মাতা | দিন ৩৫ | দিন ৭৭ | অপনীত |
| ১৫ | হিমানশী খুরানা | সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী | দিন ৩৫ | দিন ৭০ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১৬ | খেসারী লাল যাদব | সঙ্গীতশিল্পী ও অভিনেতা | দিন ৩৫ | দিন ৫৪ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১৭ | তেহসিন পুনাওয়ালা | উকিল | দিন ৩৫ | দিন ৪২ | অপনীত |
| ১৮ | সিদ্ধার্থ দে | লেখক | দিন ১ | দিন ৩০ | অপনীত |
| ১৯ | আবু মালিক | সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ২২ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ২০ | কোয়েনা মিত্র | মডেল ও অভিনেত্রী | দিন ১ | দিন ১৪ | অপনীত |
| ২১ | দালজিত কৌর | অভিনেত্রী | দিন ১ | দিন ১৩ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Why Bigg Boss 13 was the most successful Bigg Boss ever. On Throwback Thursday"। India Today (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৫।
- ↑ "Bigg Boss 13 to witness major makeover. No commoners this time"। India Today। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Bigg Boss 13 premiere date, timing, celebrity line-up REVEALED"। The Times of India। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Bigg Boss 13: A sneak peek at the redesigned house"। The Times of India। ২৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)