বিষয়বস্তুতে চলুন

বিগ বস ১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
মৌসুম ১১
উপস্থাপকসালমান খান
দিনের সংখ্যা১০৬
বাসিন্দার সংখ্যা১৯
বিজয়ীশিল্পা শিন্দে
রানার-আপহিনা খান
স্থানভারত
পর্বের সংখ্যা১০৭
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
ভুট
মূল মুক্তি১ অক্টোবর ২০১৭ (2017-10-01) 
১৪ অক্টোবর ২০১৮ (2018-10-14)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
১০ম মৌসুম
পরবর্তী 
১২তম মৌসুম

বিগ বস ১১ (এছাড়াও বিগ বস: পড়শি বাজায়েঙ্গে বারো নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের একাদশ মৌসুম ছিল। এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৭ সালের ১লা অক্টোবর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল,[] যা ১০৬ দিনের যাত্রা শেষে ২০১৮ সালের ১৪ই অক্টোবর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম ভুটে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেত্রী শিল্পা শিন্দে জয়লাভ করেছেন, অন্যদিকে হিনা খান প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও বিকাশ গুপ্তা, পুনিশ শর্মা এবং আকাশ দাদলানি ফাইনালে পৌঁছেছিলেন।[][]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
এই মৌসুমের বিজয়ী শিল্পা শিন্দে
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
শিল্পা শিন্দেঅভিনেত্রীদিন ১দিন ১০৬বিজয়ী
হিনা খানঅভিনেত্রীদিন ১দিন ১০৬১ম রানার-আপ
বিকাশ গুপ্তাপ্রযোজকদিন ১দিন ১০৬২য় রানার-আপ
পুনিশ শর্মাটেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীদিন ১দিন ১০৬৩য় রানার-আপ
আকাশ দাদলানির‍্যাপারদিন ১দিন ১০৬৪র্থ রানার-আপ
লাভ তেয়াগিমডেলদিন ১দিন ৯৮অপনীত
প্রিয়াঙ্ক শর্মাটেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীদিন ১দিন ৯০অপনীত
আরশি খানমডেলদিন ১দিন ৮৩অপনীত
হিতেন তেজওয়ানীঅভিনেতাদিন ১দিন ৭৭বাসিন্দাদের দ্বারা অপনীত
১০বন্দেগি কালরামডেলদিন ১দিন ৬৩অপনীত
১১স্বপ্না চৌধুরীনৃত্যশিল্পীদিন ১দিন ৫৬অপনীত
১২বেনাফশা সুনাওয়ালামডেলদিন ১দিন ৪৯অপনীত
১৩সব্যসাচী সতপতিউপস্থাপকদিন ১দিন ৪২অপনীত
১৪মেহজাবি সিদ্দিকিগৃহিণীদিন ১দিন ৪২অপনীত
১৫ধিনচ্যাক পূজাসঙ্গীতশিল্পীদিন ২১দিন ৩৫অপনীত
১৬জ্যোতি কুমারিশিক্ষার্থীদিন ১দিন ২৮অপনীত
১৭লুসিন্ডা নিকোলাসমডেলদিন ১দিন ১৫বাসিন্দাদের দ্বারা অপনীত
১৮শিবানি দুর্গাধর্মপরায়ণা নারীদিন ১দিন ১৪অপনীত
১৯জুবায়ের খানপরিচালকদিন ১দিন ৭অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Premiere date of the show revealed"India Today। ১৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭
  2. "Hina khan wins Bigg Boss 11, Shilpa Shinde becomes first runner-up"The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Bigg Boss 11 Winner Shilpa Shinde Reveals What She's Going To Do With Her Prize Money of Rs 44 Lakh"News18 (ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১
  4. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]