বিগ বস ৯
| বিগ বস | |
|---|---|
| মৌসুম ৯ | |
| উপস্থাপক | সালমান খান |
| দিনের সংখ্যা | ১০৪ |
| বাসিন্দার সংখ্যা | ২০ |
| বিজয়ী | প্রিন্স নারুলা |
| রানার-আপ | রিষভ সিনহা |
| স্থান | ভারত |
| পর্বের সংখ্যা | ১০৫ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | কালার্স টিভি |
| মূল মুক্তি | ১১ অক্টোবর ২০১৫ – ২৩ জানুয়ারি ২০১৬ |
| কালানুক্রমিক | |
বিগ বস ৯ (এছাড়াও বিগ বস: ডাবল ট্রাবল নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের নবম মৌসুম ছিল।[১][২] এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৫ সালের ১১ই অক্টোবর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৪ দিনের যাত্রা শেষে ২০১৬ সালের ২৩শে জানুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে।[৩][৪] পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।
২০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগী প্রিন্স নারুলা জয়লাভ করেছেন, অন্যদিকে রিষভ সিনহা প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও মন্দনা করিমি, রোশেল রাও এবং কিথ সিকেইরা ফাইনালে পৌঁছেছিলেন।
বিন্যাস
[সম্পাদনা]বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৫][৬]
বাসিন্দা
[সম্পাদনা]
| স্থান | বাসিন্দা | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | প্রিন্স নারুলা | টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগী | দিন ১ | দিন ১০৪ | বিজয়ী |
| ২ | রিষভ সিনহা | অভিনেতা | দিন ২২ | দিন ১০৪ | ১ম রানার-আপ |
| ৩ | মন্দনা করিমি | মডেল ও অভিনেত্রী | দিন ১ | দিন ১০৪ | ২য় রানার-আপ |
| ৪ | রোশেল রাও | মডেল | দিন ১ | দিন ১০৪ | ৩য় রানার-আপ |
| ৫ | কিথ সিকেইরা | মডেল ও অভিনেতা | দিন ১ | দিন ১০৪ | ৪র্থ রানার-আপ |
| ৬ | প্রিয়া মালিক | শিক্ষিকা | দিন ১ | দিন ৯৬ | অপনীত |
| ৭ | কিশ্বর মার্চেন্ট | অভিনেত্রী | দিন ১ | দিন ৮৯ | অব্যাহতি |
| ৮ | সুইয়াশ রায় | অভিনেতা ও সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ৮৪ | অপনীত |
| ৯ | নোরা ফাতেহি | মডেল ও অভিনেত্রী | দিন ৫৮ | দিন ৮৩ | অপনীত |
| ১০ | জিজেল ঠাকরাল | মডেল ও অভিনেত্রী | দিন ৫৮ | দিন ৭৭ | অপনীত |
| ১১ | কওয়ালজিৎ সিং | ফ্যাশন ডিজাইনার | দিন ৪০ | দিন ৬৩ | অপনীত |
| ১২ | দিগঙ্গনা সূর্যবংশী | অভিনেত্রী | দিন ১ | দিন ৫৭ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ১৩ | রিমি সেন | অভিনেত্রী | দিন ১ | দিন ৫১ | অপনীত |
| ১৪ | অমন বর্মা | অভিনেতা | দিন ১ | দিন ৪২ | অপনীত |
| ১৫ | পুনীত বশিষ্ট | অভিনেতা | দিন ২২ | দিন ৩৫ | অপনীত |
| ১৬ | যুবিকা চৌধুরী | অভিনেত্রী | দিন ১ | দিন ২৮ | অপনীত |
| ১৭ | বিকাস ভাল্লা | অভিনেতা ও সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ২১ | অপনীত |
| ১৮ | অরবিন্দ ভেগড়া | সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ২০ | অপনীত |
| ১৯ | রুপল ত্যাগী | অভিনেত্রী | দিন ১ | দিন ১৪ | অপনীত |
| ২০ | অঙ্কিত গেরা | অভিনেতা | দিন ১ | দিন ৭ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Don't Keep Calm: 'tis the season of Double Trouble on Bigg Boss Nau"। Oindrilla Bhowmick। Colors TV। ২৯ সেপ্টেম্বর ২০১৫। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
- ↑ Nayandeep Rakshit (৬ সেপ্টেম্বর ২০১৫)। "Exclusive: Here's when Bigg Boss 9 will start airing!"। Daily News and Analysis। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Salman Khan's 'wow' promo: Bigg Boss 9 is mine"। The Hindustan Times। ৬ সেপ্টেম্বর ২০১৫। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Salman Khan Promises Bigg Boss 9 Will be 'Double Trouble'"। NDTV। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।
- ↑ "Sneak peek inside this year's Bigg Boss house"। The Express Tribune। ৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)