রবি কিষাণ
রবি কিষাণ | |
|---|---|
৪৪ তম জন্মদিনে। | |
| সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৩ মে ২০১৯ | |
| পূর্বসূরী | প্রবীণ কুমার নিশাদ |
| নির্বাচনী এলাকা | গোরাখপুর, উত্তর প্রদেশ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | রবিন্দ্র শ্যামনারায়ণ শুকলা ১৭ জুলাই ১৯৬৯[১] জৌনপুর, উত্তর প্রদেশ, ভারত[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০১৭–বর্তমান)[২] |
| অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস (২০১৪-১৭) |
| দাম্পত্য সঙ্গী | প্রীতি কিষাণ[১] |
| পিতামাতা | পিটি. শ্যাম নারায়ণ শুকলা ও জধবতি দেবী |
| পেশা | অভিনেতা, রাজনীতিবিদ, কন্ঠ অভিনেতা |
রবিন্দ্র শ্যামনারায়ণ শুকলা (জন্ম: ১৭ জুলাই ১৯৬৯), মঞ্চ নাম রবি কিষাণ হিসাবে জনপ্রিয়, হচ্ছেন একজন চলচ্চিত্র অভিনেতা, রাজনীতিবিদ, ও টেলিভিশন ব্যক্তিত্ব, যিনি হিন্দি চলচ্চিত্র ও ভোজপুরী চলচ্চিত্রে কাজ করে থাকেন।[৩] তিনি কয়েকটি তেলুগু[৪] ও তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৬ সালে, তিনি বিগ ব্রাদার-এর অনুকরণে নির্মিত, হিন্দি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বস-এ অংশগ্রহণ করেন।[৫] তিনি ২০১২ সালে ঝলক দিকলা জা-এর পঞ্চম মৌসুমেও অংশগ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি কিচ্চা সুদীপের সঙ্গে হেবূলি চলচ্চিত্রের মাধ্যমে কন্নড় চলচ্চিত্র শিল্পে এবং অভিনেতা বিক্রমের সঙ্গে স্কেচচলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটান।
কর্মজীবন
[সম্পাদনা]২০০৮ সালের জুনে, কিষাণ ২০০৮ ইটিভি ভোজপুরী সিনেমা সম্মান কর্তৃক সবচেয়ে জনপ্রিয় অভিনেতা পুরস্কার লাভ করেন। জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান যেমন বিগ বস,[৬] ও আরোও সম্প্রতি এক সে বদকার এক - জালয়ে সিতারো কে তাকে শীর্ষ ভারতীয় টেলিভিশন অভিনেতা হিসাবে সম্মুখে নিয়ে আসে। ২০০৮ সালে, তিনি জি টিভির তারকা নৃত্য-ভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বাথরুম সিংগার, এক সে বদকার এক – জালয়ে সিতারো কে-এর সহ-উপস্থাপনা করেন। কিষাণ এনডিটিভি ইমেজিনে আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান রাজ পিছলে জনম কা-এর দুই মৌসুম উপস্থাপনাও করেন। তিনি ২০১০ চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগল[৭] ও মনি রত্নমের সঙ্গে কাজ করেন।
কিষাণ অভিনীত জালা দেব দুনিয়া তোরা পিয়ার মে চলচ্চিত্রটি প্রযোজনা করে মার্কিন চলচ্চিত্র সংস্থা পিইউএন ফিল্মস, যা ২০১০ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্যাভিলিয়নে প্রদর্শিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
২০১৮ সালে, তিনি উপেন্দ্র মাধব পরিচালিত মারপিটধর্মী তেলুগু ভাষি এমএলএ চলচ্চিত্রে গারাপ্পা ভূমিকায় অভিনয় করেন।[৮] চলচ্চিত্রটিতে নন্দমুরী কল্যাণ রাম ও কাজল আগারওয়াল প্রধান ভূমিকায় অভিনয় করেন, এবং এটি বক্স অফিসে সফলতা অর্জন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "My father saved me from becoming a male prostitute: Ravi Kishan"। The Times of India। ৩১ অক্টোবর ২০১৩। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪।
- ↑ "Bhojpuri actor Ravi Kishan joins Bharatiya Janata Party"। India Today। ১৯ ফেব্রুয়ারি ২০১৭। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Ravi Kishan makes a hat-trick with Vidhata"। sify.com। 10 May 2009 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 3 April 2018bot: unknown।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Chowdhary, Y. Sunita (১৫ আগস্ট ২০১৫)। "In for a long innings"। ৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত – www.thehindu.com এর মাধ্যমে।
- ↑ Ravi Kishan is bridging the 'gap' Agencies[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Screen (magazine), 2 July 2008.
- ↑ "Ravi Kishan to enter Bigg Boss house"। ndtv.com। ২০ নভেম্বর ২০০৮। ১২ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Worth a trip"। Rediff। ১৯ সেপ্টেম্বর ২০০৮। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "MLA Telugu Movie Review {3/5}: Entertaining, 'time-pass' kind of a film to watch along with your family"। indiatimes.com। ২৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Bollywood Hungama person template using numeric ID
- জীবিত ব্যক্তি
- ১৯৬৯-এ জন্ম
- বিগ বসের (হিন্দি টিভি ধারাবাহিক) প্রতিযোগী
- সপ্তদশ লোকসভার সদস্য
- তেলুগু চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- তামিল চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় কণ্ঠাভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় টেলিভিশন অভিনেতা
- ভারতীয় অভিনেতা
- উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- উত্তরপ্রদেশের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- ভারতীয় অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- ২০১৯-এ ভারতের সাধারণ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী
- ভোজপুরি চলচ্চিত্র অভিনেতা
- অষ্টাদশ লোকসভার সদস্য