আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ২০২৫ সালে বুলবুল | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি | ||||||||||||||||||||||||||||||||||||||||
দায়িত্বাধীন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| অধিকৃত কার্যালয় ৩০ মে ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্বসূরী | ফারুক আহমেদ | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত বিবরণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৬৮ ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্ণ নাম | মোহাম্মদ আমিনুল ইসলাম | |||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | বুলবুল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৩) | ১০ নভেম্বর ২০০০ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ৮ ডিসেম্বর ২০০২ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ১২) | ২৭ অক্টোবর ১৯৮৮ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ ওডিআই | ২৫ জানুয়ারি ২০০২ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই শার্ট নং | ১ | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ২০০০–২০০১ | বিমান বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||
| ২০০১–২০০৩ | ঢাকা বিভাগ | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ১২ ফেব্রুয়ারি ২০০৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
আমিনুল ইসলাম (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৬৮) যিনি বুলবুল নামে বেশি পরিচিত, একজন সাবেক বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়, যিনি ২০২৫ সালের ৩০ মে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।[১] তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এছাড়া বাংলাদেশর ঘরোয়া লিগে অধিনায়কত্ব করেছেন মোহামেডানের হয়ে।[২]
ক্যারিয়ার
[সম্পাদনা]ক্যারিয়ার এর অধিকাংশ সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর হয়ে খেলে। শেষ মৌসুম কেটেছে বিমান এ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পুরোধা এই সাহসী ক্রিকেটার আমাদের দেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ড যান। কয়েকটি সফল মৌসুম কেটেছে সেখানে। দীর্ঘ দিনের ভালোবাসার পর বিয়ে করেছেন বন্ধুর ছোট বোন যুইকে। তাকে নিয়েই তার সুখের সংসার।
বাংলাদেশের অভিষেক টেস্টে তারও টেস্ট অভিষেক ঘটে (বিপক্ষ: ভারত নভেম্বর ১০,২০০০)।[৩] ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের "নতুনদের সু্যোগ দেবার নীতি"-এর শিকার হয়ে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন, এবং পরে অভিমানবশতঃ অবসর নেন জাতীয় দল থেকে। এরপর তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি কোচিং এর প্রোগ্রাম করে স্থানীয় একটি দলে কোচ-পরবর্তী-খেলোয়াড় হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের ফিরে আবাহনী লিমিটেড ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ৩০ মে, ২০২৫ তারিখে বিসিবি'র সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।[৪]
রেকর্ড
[সম্পাদনা]- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট প্রশাসক হিসেবে
[সম্পাদনা]২০২৫ সালের ৩০ মে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি হিসেবে নিয়োগ পান।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আমিনুলই বিসিবির নতুন সভাপতি"। প্রথম আলো। ৩০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "বুলবুলকে অভিনন্দন মোহামেডানের"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫।
- ↑ aminul profile on cricinfo, ৩০ অক্টোবর ২০১০, সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১০
- ↑ "বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "Aminul Islam Bulbul becomes BCB president"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "Aminul Islam becomes new BCB president"। Prothom Alo (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| পূর্বসূরী আকরাম খান |
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ১৯৯৭/৮ - ২০০০ |
উত্তরসূরী নাইমুর রহমান |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাংলাদেশী ক্রিকেটার
- ১৯৬৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশের টেস্ট ক্রিকেটার
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
- বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ঢাকা বিভাগের ক্রিকেটার
- ২০শ শতাব্দীর বাংলাদেশী ক্রিকেটার
- ২১শ শতাব্দীর বাংলাদেশী ক্রিকেটার
- ১৯৯৮ কমনওয়েলথ গেমসের ক্রিকেটার
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রিকেটার
- টেস্ট ক্রিকেট অভিষেকে সেঞ্চুরি করা ক্রিকেটার
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- বাংলাদেশী ক্রিকেট কোচ
- জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী
- কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রতিযোগী
- ঢাকা থেকে আগত ক্রিকেটার
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- ২০শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- বাংলাদেশী ক্রিকেট প্রশাসক
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি
- বাংলাদেশী পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
