আখতারুজ্জামান
অবয়ব
(আখতারুজ্জামান (চলচ্চিত্রকার) থেকে পুনর্নির্দেশিত)
আখতারুজ্জামান | |
|---|---|
চলচ্চিত্র পরিচালক আখতারুজ্জামান | |
| জন্ম | ১৯৪৬/৪৭ |
| মৃত্যু | ২৩ আগস্ট ২০১১ |
| সমাধি | গোবিন্দপুর, রায়পুর উপজেলা, নরসিংদী |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | চলচ্চিত্র পরিচালক |
| কর্মজীবন | ১৯৮৩ – ২০১১ |
| পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) |
আখতারুজ্জামান (১৯৪৬ - ২৩শে আগস্ট, ২০১১) বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, শিক্ষক ও চিত্রনাট্যকার।[১] ১৯৯৬ সালে নির্মাণ করেন পোকা মাকড়ের ঘরবসতি যা শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিষয়ে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। চলচ্চিত্র জগৎের পাশাপাশি সাংবাদিক, গীতিকার ও সংলাপ রচয়িতা হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৪ সালে ফেরারী বসন্ত নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রের জগৎে আসেন। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের একজন শিক্ষক ছিলেন [১]।
আক্তারুজ্জামান ২৩ শে আগস্ট, ২০১১ মারা যান। মৃত্যুর আগে তিনি সূচনা রেখার দিকে নামে একটি ছবিতে কাজ করছিলেন, যা বাংলাদেশ সরকার পৃষ্ঠপোষকতা করেছিল।[১]।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]পরিচালনা
[সম্পাদনা]- ফেরারী বসন্ত (১৯৮৪)
- প্রিন্সেস টিনা খান
- নগ্ন আগন্তুক
- পোকা মাকড়ের ঘরবসতি (১৯৯৬)
- সূচনারেখার দিকে (২০১০)
চিত্রনাট্য রচনা
[সম্পাদনা]- পিঞ্জর
- ফকির মজনু শাহ
- রক্ত পলাশ
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "চলচ্চিত্র-নির্মাতা আক্তারুজ্জামান আর নেই"। প্রথম আলো। ২৩ আগস্ট ২০১১। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সূচনারেখার দিকে, কালের কণ্ঠ
- বাংলা মুভি ডেটাবেজে আখতারুজ্জামান