প্রকৌশলী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| প্রকৌশলীদের সভা (জন সেইমর লুকাস, ১৮৬৮) | |
| পেশা | |
|---|---|
| নাম | প্রকৌশলী |
| ধরণ | পেশা |
| সক্রিয়তা ক্ষেত্র | ফলিত বিজ্ঞান |
| বর্ণনা | |
| যোগ্যতা | গণিত, বিজ্ঞান, ব্যবস্থাপনা |
| শিক্ষা আবশ্যক | প্রকৌশল বিদ্যা |
| কাজের ক্ষেত্র | গবেষণা ও উন্নয়ণ, শিল্প কারখানা, ব্যবসা |
| সম্পর্কিত কর্ম | বিজ্ঞানী, স্থপতি |
প্রকৌশলী হলেন একজন দক্ষ প্রযুক্তিবিদ । গাণিতিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে ব্যবহারিক সমস্যার নিরাপদ এবং অর্থনৈতিক বিচারে গ্রহনযোগ্য সমাধান খোঁজাই প্রকৌশলীর কাজ । প্রকৌশলী শব্দের ইংরেজি প্রতিশব্দ engineer এসেছে লাতিন ingenium থেকে, যার অর্থ 'চালাকি' । তবে গত কয়েক শতাব্দীতে শিল্প বিপ্লবের পর ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে অর্থেরও খানিকটা পরিবর্তন ঘটেছে । বর্তমানে প্রকৌশলী বলতে একজন ব্যবহারিক বিজ্ঞানীকে বোঝান হয় ।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |