জো ফ্রেজিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্মকিং জো ফ্রেজিয়ার
Joe Frazier awarded by the Daily News.jpg
ডেইলী নিউজ কর্তৃক জো ফ্রেজিয়ার পুরস্কৃত হয়েছিলেন।
পরিসংখ্যান
নাম জোসেফ উইলিয়াম জো ফ্রেজিয়ার
ডাকনাম স্মকিং জো
Rated at হেভিওয়েট
উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি
Reach ৭৩ ইঞ্চি (১৮৫ সে.মি.)
জাতীয়তা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম জানুয়ারি ১২, ১৯৪৪
জন্মস্থান বিউফোর্ট, সাউথ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র
মৃত্যু নভেম্বর ৭, ২০১১ (৬৭ বছর)[১]
মৃত্যুস্থান ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
ধরণ অর্থোডক্স ভঙ্গীমা
মুষ্টিযুদ্ধ রেকর্ড
মোট লড়াই ৩৭
জয়ী ৩২
নকআউট দ্বারা জয়ী ২৭
পরাজিত হয়েছ্নে
ড্র করেছেন
খেলা হয়নি

জোসেফ উইলিয়াম "জো" ফ্রেজিয়ার (ইংরেজি ভাষায়: Joseph William "Joe" Frazier) (জন্ম: ১২ জানুয়ারি, ১৯৪৪, মৃত্যু: ৭ নভেম্বর, ২০১১) যিনি স্মকিং জো নামে সর্বাধিক পরিচিত। ১৯৬৫ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত নিয়মিত এই বক্সার একাধারে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ান ও বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ সেরা।[২]

১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণপদক জেতেন ফ্রেজিয়ার।[৩] ১৯৭০ সালে নিউ ইয়র্কে জিমি এলিসকে নক আউট করে ফ্রেজিয়ার হন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] শতাব্দীর সেরা লড়াই

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: মুহাম্মদ আলী

১৯৭১ সালে তিনি বহুল আলোচিত লড়াই ফাইট অব দ্য সেঞ্চুরীতে আরেক বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর সাথে লড়াই করেন। মোহাম্মদ আলীর সাথে ১৯৭১ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মুখোমুখি হন ফ্রেজিয়ারের। 'দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি' নামে পরিচিতি পাওয়া সেই লড়াইয়ের ১৫তম রাউন্ডে আলীকে হারিয়ে দেন ফ্রেজিয়ার।[৪] তবে ১৯৭৩ সালে তিনি খেতাব হারান জর্জ ফোরম্যানের কাছে।

১৯৭৪ সালের ২৮ জানুয়ারি ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বদলা নেন মোহাম্মদ আলী। পরে ফোরম্যানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফিরে পান তিনি। ১৯৭৫ সালে 'দ্য থ্রিলা ইন ম্যানিলা' নামে পরিচিত এক লড়াইয়ে ফ্রেজিয়ারকে হারিয়ে শিরোপা অক্ষুণ রাখেন আলী। তাদের এ লড়াই বিংশ শতাব্দির সবচেয়ে উল্লেখযোগ্য ক্রীড়া ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। ১৯৭৬ সালে আবার ফোরম্যানের কাছে হারার পর অবসর নেন ফ্রেজিয়ার। ১৯৮১ সালে অবসর ভেঙে ফিরে আসলেও একবার লড়াইয়ে নেমেই চিরদিনের মতো বক্সিং রিং ছাড়েন 'জো'।

[সম্পাদনা] মৃত্যু

৬৭ বছর বয়সে ক্যান্সারের কারণে ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান মুষ্টিযোদ্ধা 'স্মোকিং জো' খ্যাত জো ফ্রেজিয়ার।

[সম্পাদনা] জীবনী গ্রন্থ

জো ফ্রেজিয়ার স্মকিং জো শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেন। ১৯৯৬ সালে প্রকাশিত। এই বইটির, আইএসবিএন ১-৮৬১০৫-০৪০-২ 

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ