রজার ফেদেরার
রজার ফেদেরার (জন্ম ৮ই আগস্ট, ১৯৮১) একজন সুইস পেশাদারী টেনিস খেলোয়াড়। তিনি ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তিনি বর্তমানে এটিপি র্যাংকিং অনুযায়ী বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় । পিট সাম্প্রাস সহ অনেক টেনিস কিংবদন্তী, টেনিস সমালোচক, তাঁর সমসাময়িক খেলোয়াড়সহ অনেকেই মনে করেন তিনি সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় । তিনি ২রা ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ ত্থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড ।
২০০৪ সালে ফেদেরার ম্যাট্স উইলান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ২০০৬ ও ২০০৭ সালে তিনি এই সাফল্যের পুনরাবৃত্তি করেন। তিনি এ পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউ এস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন। ফেদেরার ষষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কৃতিত্ব দেখান ।
২০০৯ সালের উইম্বলডন ছিল তার ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়। এর মাধ্যমে ওপেন যুগে পুরুষ এককে সাবেক নাম্বার ওয়ান পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড তিনি ভেঙ্গে ফেলেন। বছরের পর বছর একের পর এক অবিস্মরণীয় অর্জনের কারণে তাঁকে "ফেড এক্সপ্রেস" বা "সুইস জাদুকর" হিসেবেও ডাকা হয়।
পরিচ্ছেদসমূহ |
পারিবারিক জীবন [সম্পাদনা]
সাবেক ডব্লিউটিএ খেলোয়াড় মিরোস্লাভা "মিরকা" ফেদেরার (মিরোস্লাভা ভাভরিনেচ) এর সাথে প্রায় ১০ বছর প্রণয়ের পর ১১ এপ্রিল,২০০৯ তারিখে বাসেলে ঘনিষ্ঠ কিছু পরিচিতজনের সান্নিধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফেদেরার। তাদের বর্তমানে দুটি যমজ মেয়েসন্তান রয়েছে,মিলা রোজ ও শারলিন রিভা। মিরকা বর্তমানে তার স্বামীর জনসংযোগ কাজের তত্ত্বাবধান করেন।
খেলার ধরন [সম্পাদনা]
সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস গ্রেট জিমি কনরস ফেদেরারের খেলার ধরণ সম্পর্কে একবার বলেছিলেনঃ "হয় তুমি একজন হার্ডকোর্ট স্পেশালিস্ট, না হয় একজন ক্লে কোর্ট স্পেশালিস্ট, না হয় একজন গ্রাসকোর্ট স্পেশালিস্ট....... অথবা তুমি রজার ফেদেরার !" ফেদেরার একজন স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড় যার বিশেষ খ্যাতি আছে দুর্দান্ত শট খেলার ক্ষমতা ও শৈল্পিক ছন্দের জন্যে। জন ম্যাকেনরোর মতে, ফেদেরারের ফোরহ্যান্ড "টেনিসের সেরা শট"।
সম্মাননা [সম্পাদনা]
~চারবার "লরিয়াস বর্ষসেরা খেলোয়াড়" : ২০০৫-২০০৮
~আটবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর "Fans' Favourite" : ২০০৩-২০১০
তথ্যসূত্র [সম্পাদনা]
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফ্যান ফেভারিট
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |