রাফায়েল নাদাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাফায়েল নাদাল
Nadal Australian Open 2009 2.jpg
দেশ স্পেন স্পেন
বাসস্থান Manacor, Mallorca
জন্মতারিখ জুন ৩, ১৯৮৬
জন্মস্থান Manacor, Mallorca
উচ্চতা ১৮৫ সেমি (৬ ফুট ১ in)
ওজন ১০৫ কেজি (১৮৮ পাউন্ড)
পেশাদারী জীবন শুরু ২০০১
ধরন বাঁ-হাতি; দুই-হাতের ব্যাকহ্যান্ড
ক্যারিয়ার প্রাইজমানি $৪১,৭৪৫,৬০২
সিঙ্গেলস
ক্যারিয়ার রেকর্ড: ৪৮০-৯৮(৮২.৭৯%)
ক্যারিয়ার শিরোপা: ৪৬
সেরা র‌্যাংকিং: নং ১ (১৮ আগস্ট, ২০০৮)
গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফলাফল
অষ্ট্রেলীয় ওপেন (২০০৯)
ফ্রেঞ্চ ওপেন (২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১)
উইমবল্ডন (২০০৮, ২০১০)
ইউ.এস. ওপেন (২০১০)
ডাবলস
ক্যারিয়ার রেকর্ড: ৮৯-৫৪
ক্যারিয়ার শিরোপা:
সেরা র‌্যাংকিং: নং ২৬ (আগস্ট ৮, ২০০৫)

সর্বশেষ আপডেট: জুন ৭, ২০১১.

রাফায়েল "রাফা" নাদাল পারেরা (জন্ম ৩ জুন, ১৯৮৬) স্পেনের পেশাদার টেনিস খেলোয়াড় যিনি বিশ্ব র‍্যাঙ্কিয়ে ২ নম্বরে অবস্থান করছেন। নাদাল সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং ক্লে কোর্টে অসাধারণ সাফল্যের জন্য অনেকেই তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ ক্লে কোর্ট খেলোয়াড় বলে মনে করেন। নাদাল ’কিং অব ক্লে’ বলে পরিচিত। তিনি বিশ্ব র‍্যাঙ্কিয়ের প্রাক্তন ১ নম্বর খেলোয়াড়।

নাদাল ১০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা (যার মধ্যে রয়েছে ছয়টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা), ২০০৮ অলিম্পিকে স্বর্ণ পদক, এবং রেকর্ড ১৯টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। এছাড়া স্পেনের হয়ে তিনি ৩টি ডেভিস কাপ শিরোপা জয় লাভ করেছেন। ২০১০ সালের ইউ এস ওপেনের শিরোপা জিতে তিনি ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসেবে এবং ওপেন যুগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম (চারটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা) অর্জন করেছেন। তিনি ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে (আন্দ্রে আগাসির পর) ক্যারিয়ার গোল্ডেন স্ল্যাম (চারটি গ্র্যান্ড স্ল্যাম এবং অলিম্পিক স্বর্ণ পদক) জিততে সক্ষম হয়েছেন। ৬ষ্ঠ ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে তিনি ২০১১ সালে বিয়র্ন বোর্গের রেকর্ড স্পর্শ করেন। নাদাল হলেন ওপেন যুগের একমাত্র টেনিস খেলোয়াড় যিনি একই বছরে ফ্রেঞ্চ ওপেন, কুইন্স চ্যাম্পিয়নশিপউইম্বলডন জিততে সক্ষম হয়েছেন।

জুন ২০১০ থেকে তিনি বিশ্বের ১ নম্বর খেলোয়াড়। এর আগে তিনি আগস্ট ১৮, ২০০৮ থেকে ৫ জুলাই, ২০০৯ পর্যন্ত বিশ্ব র‌্যাঙ্কিং-এ ১ নম্বরে ছিলেন ।

ক্যারিয়ারের অনেকটা সময় জুড়েই নাদাল রজার ফেদেরারের সাথে দ্বৈরথে অবতীর্ণ থেকেছেন যাকে অনেক সমালোচক টেনিস ইতিহাসের শ্রেষ্ঠ দ্বৈরথ বলে মনে করেন। তারা হলেন একমাত্র খেলোয়াড় যারা ৮টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে নাদাল ৬টি ফাইনালে বিজয়ী হয়েছেন। নাদাল বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক ১৬০ সপ্তাহ ফেদেরারের পেছনে অবস্থান করেছিলেন। ফেদেরারের বিরদ্ধে খেলা ২৫টি ম্যাচের মধ্যে নাদাল ১৭টিতে বিজয়ী হয়েছেন।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ