অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রেলিয়ান ওপেন
Australian Open logo.svg
অফিসিয়াল ওয়েব সাইট
অবস্থান মেলবোর্ন
 অস্ট্রেলিয়া
ভেন্যু মেলবোর্ন পার্ক
সারফেস প্লেক্সিকুশন
পুরুষদের ড্র 128S / 128Q / 64D
মহিলাদের ড্র 128S / 96Q / 64D
প্রাইজমানি A$২৫,৩০০,০০০ (২০১১)[১]
গ্র্যান্ড স্ল্যাম

অস্ট্রেলিয়ান ওপেন হল চারটি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথমটি যা প্রতিবছর জানুয়ারিতে মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান ওপেন ১৯০৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত গ্রাস কোর্টে অনুষ্ঠিত হলেও ১৯৮৮ সাল থেকে হার্ড কোর্টে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাট্‌স উইল্যান্ডার হলেন একমাত্র পুরুষ খেলোয়াড় যিনি গ্রাস ও হার্ড দুই কোর্টেই এই টুর্নামেন্ট জিতেছেন।

অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মতো অষ্ট্রেলিয়ান ওপেনেও পুরুষ ও মহিলা একক; পুরুষ, মহিলা ও মিশ্র দ্বৈত; জুনিয়র, হুইলচেয়ার ও লিজেন্ডদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই ওপেনের দুটি প্রধান কোর্ট হচ্ছে রড লেভার অ্যারিনা ও হাইসেন্স অ্যারিনা। কোর্ট দুটোর বিশেষ ছাদ রয়েছে যেগুলো বেশি গরম বা বৃষ্টিতে বন্ধ রাখা যায়। অস্ট্রেলিয়ান ওপেন ও উইমবল্ডন এ দুটি স্ল্যামই কেবল ইনডোরে খেলা হয়।

এটি গ্রীষ্মের মাঝামাঝি অনুষ্ঠিত হয়। তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছালে সর্বোচ্চ তাপমাত্রা নীতি(extreme-heat policy) গ্রহণ করা হয়।

অস্ট্রেলিয়ান ওপেনে সাধারণত প্রচূর দর্শক সমাগম ঘটে। ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনে একদিনে ৭৭,০৪৩ দর্শকের উপস্থিতি এবং সর্বমোট ৬৫৩,৮৬০ দর্শকের উপস্থিতি যে কোন গ্র্যান্ড স্ল্যামের জন্য রেকর্ড।[২]

২০ বছর ধরে থাকা রিবাউন্ড এইস সারফেস ২০০৮ সালে থেকে প্লেক্সিকুশন সারফেসে পরিবর্তন করা হয়। [৩] এই নতুন সারফেসের সুবিধা হল এটি বেশি স্থায়ী এবং বেশি তাপমাত্রার জন্য উপযোগী। এই পরিবর্তন মতবিরোধের সম্মুখীন হয় কারণ এটি ইউ.এস. ওপেনে ব্যবহৃত ডেকোটার্ফ সারফেসের মতোই। [৪] পুরুষ এককে রজার ফেদেরার এবং মহিলা এককে সেরেনা উইলিয়ামস রিবাউন্ড এইস ও প্লেক্সিকুশন এ দুই সারফেসেই এই টুর্নামেন্ট জিতেছেন ।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

রিবাউন্ড এইস সারফেসে মার্গারেট কোর্ট অ্যারিনা, ব্যাকগ্রাউন্ডে রড লেভার অ্যারিনা
রড লেভার অ্যারিনা, মেলবোর্ন পার্ক, মেলবোর্ন। খেলার প্রধান কোর্ট।

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস অস্ট্রেলিয়া দ্বারা নিয়ন্ত্রিত, যা আগে লন টেনিস অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া নামে পরিচিত ছিল। এই টুর্নামেন্ট প্রথমে অস্ট্রেলেশিয়ান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। ১৯২৭ সালে এর নাম হয় অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন[৫] ১৯০৫ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ার পাঁচটি ও নিউজিল্যান্ডের দুটি শহরে অনুষ্ঠিত হয়েছেঃ মেলবোর্ন (৫৪ বার), সিডনি (১৭ বার), অ্যাডিলেড (১৪ বার), ব্রিসবেন (৭ বার), পার্থ (৩ বার), ক্রাইস্টচার্চ (১৯০৬ সালে), এবং হাস্টিংস (১৯১২ সালে).[৫] ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে প্রথমদিকের টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়ের অভাব ছিল। ১৯৬৯ সালে টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ান ওপেন নামে ব্রিসবেনে সকল খেলোয়াড়ের জন্য উন্মুক্ত হিসেবে আয়োজিত হয়।[৬] ১৯৭২ সালে যখন এটি প্রতি বছর একই শহরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়, কুইয়ং লন টেনিস ক্লাবকেই নির্বাচিত করা হয় কারণ পৃষ্ঠপোষকরা মেলবোর্নকেই পছন্দ করতেন বেশি। ১৯৮৮ সালের টুর্নামেন্টে কুইয়ং লন টেনিস ক্লাব থেকে মেলবোর্ন পার্কে(পূর্বের ফ্লিন্ডার্স পার্ক) স্থানান্তর করা হয় এবং প্রথম রিবাউন্ড এইস সারফেসে খেলা হয়। এবছর ৯০ শতাংশ দর্শক বেড়ে যায়। [৭] টুর্নামেন্টটি সাধারণত ডিসেম্বর বা ডিসেম্বর-জানুয়ারি মাস মিলিয়ে অনুষ্ঠিত হত। ১৯৮৫ সালের ডিসেম্বরের পর ১৯৮৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবার কারণে ১৯৮৬ সালে এটি অনুষ্ঠিত হয় নি। ১৯৮৭ সালের পর থেকে নিয়মিত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাম্প্রতিক উপস্থিতি [সম্পাদনা]

২০০৮ অষ্ট্রেলিয়ান ওপেনে মার্গারেট কোর্ট অ্যারিনার প্রশস্ত ভিউ।
  • ২০১০ – ৬৫৩,৮৬০[৮]
  • ২০০৯ – ৬০৩,১৬০[৯]
  • ২০০৮ – ৬০৫,৭৩৫[১০]
  • ২০০৭ – ৫৫৪,৮৫৮[১১]
  • ২০০৬ – ৫৫০,৫৫০[১২]
  • ২০০৫ – ৫৪৩,৮৭৩[১৩]
  • ২০০৪ – ৫২১,৬৯১[১২]

ট্রফি ও প্রাইজমানি [সম্পাদনা]

  • মহিলা এককের বিজয়ীকে ডাফনে আখার্স্ট মেমোরিয়াল কাপ দেয়া হয়।
  • পুরুষ এককের বিজয়ীকে নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ কাপ দেয়া হয়।

২০১০ সাল থেকে পুরুষ ও মহিলা এককের বিজয়ীকে সমপরিমাণ প্রাইজমানি দেয়া হচ্ছে।

২০১০ ও ২০১১ সালের পুরুষ ও মহিলা এককের প্রাইজমানি:[১৪]

২০১১ ২০১০
প্রথম রাউন্ড $২০,০০০ $১৯,৫০০
দ্বিতীয় রাউন্ড $৩২,০০০ $৩১,৫০০
তৃতীয় রাউন্ড $৫৪,৫০০ $৫২,০০০
চতুর্থ রাউন্ড $৯৩,০০০ $৮৯,০০০
কোয়ার্টার ফাইনালিস্ট $২১০,০০০ $২০০,০০০
সেমি ফাইনালিস্ট $৪২০,০০০ $৪০০,০০০
রানার্স আপ $১,১০০,০০০ $১,০৫০,০০০
চ্যাম্পিয়ন $২,২০০,০০০ $২,১০০,০০০


বর্তমান চ্যাম্পিয়ন [সম্পাদনা]

২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়নরা হলেনঃ

পাদটীকা [সম্পাদনা]

  1. "Prize Money"। australianopen.comhttp://www.australianopen.com/en_AU/event_guide/prize_money.html। সংগৃহীত 20 December 2010
  2. The Final Word: Australian Open 2010
  3. List of Classified Court Surfaces
  4. http://boston.bizjournals.com/boston/stories/2008/01/28/story7.html
  5. ৫.০ ৫.১ Tristan Foenander। "History of the Australian Open – the Grand Slam of Asia/Pacific"। Australian Openhttp://www.australianopen.com/en_AU/event_guide/history.html। সংগৃহীত 2008-01-22
  6. "Milton Tennis Centre"। Australian Stadiumshttp://www.austadiums.com/stadiums/special/milton.php। সংগৃহীত 2008-01-25
  7. Frank Cook (14 February 2008)। "Open began as Aussie closed shop"The Daily Telegraphnews.com.auhttp://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23049738-5015682,00.html। সংগৃহীত 2008-01-22
  8. "Federer wins fourth Australian Open, 16th major singles title"। 31 January 2010http://www.atpworldtour.com/News/Tennis/2010/01/4th-Week/Australian-Open-Sunday2-Federer-Takes-Fourth-Australian-Open-Title.aspx। সংগৃহীত 7 March 2010
  9. Australian Open 2009 - the final word
  10. "The Australian Open - History of Attendance" (PDF)। Australian Open। archived from the original on 5 September 2007http://web.archive.org/web/20070905123308/http://www.australianopen.com/en_AU/event_guide/attendance_history.pdf। সংগৃহীত 30 January 2008
  11. "AO 2007: The Final Word"Tennis Australiahttp://www.tennisaustralia.com.au/pages/News.aspx?id=4&pageId=11478&HandlerId=2&archive=false&newsid=2696। সংগৃহীত 25 January 2008
  12. ১২.০ ১২.১ Australian Open Tennis Attendance History — Altius Directory
  13. "Safin credits Lundgren for resurgence"Sports Illustrated (CNN)। 30 January 2005http://sportsillustrated.cnn.com/2005/tennis/specials/australian_open/2005/01/30/notebook.sunday.ap/। সংগৃহীত 25 January 2008
  14. "Prize Money"। AustralianOpen.comhttp://www.australianopen.com/en_AU/event_guide/prize_money.html। সংগৃহীত 19 January 2011

বহিঃসংযোগ [সম্পাদনা]