টুইটার
| ধরণ | ব্যক্তিগত প্রতিষ্ঠান | ||
|---|---|---|---|
| সংস্থাপিত | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | ||
| সদর দপ্তর | ৭৯৫ ফলসোম স্ট্রীট, সুইট ৬০০, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া ৯৪১০৭, United States | ||
| Key people | জ্যাক ডোরসে (চেয়ারম্যান) ডিক কোসটোলো (সিইও) ইভান উইলিয়ামস (উৎপাদন কৌশল) বিজ স্টোন (ক্রিয়েটিভ ডাইরেক্টর) |
||
| Revenue | |||
| কর্মী | ৩৫১ (২০১০) | ||
| স্লোগ্যান | কি হচ্ছে? | ||
| ওয়েবসাইট | twitter.com | ||
| আলেক্সা স্থান | টেমপ্লেট:Down 10 (November 2010) | ||
| সাইটের ধরন | মোবাইল সামাজিক নেটওয়ার্ক সার্ভিস, মাইক্রোব্লগিং | ||
| নিবন্ধীকরণ | আবশ্যক | ||
| ব্যবহারকারী | 190 million (accounts, not visitors) | ||
| উপলব্ধ ভাষাসমূহ | বহুভাষা ইংরেজী, স্প্যানিশ, জাপানিজ, জার্মান, ফরাসী এবং ইতালীয় |
||
| চালু হয়েছে | জুলাই ১৫, ২০০৬ | ||
| বর্তমান অবস্থা | চলমান | ||
|
|||
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট (tweet) বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় (যদিনা সদস্য সেটা কে দেখতে পাবে তা বাছাই করেন)। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা বা follow করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় follower বা অনুসারী।[১]
টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়াও, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট লেখার সুযোগ রয়েছে।[২] টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে। এছাড়াও, টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে।
২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ২০১০ সালের ৩১শে অক্টোবর নাগাদ টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো। [৩] অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো। [৪] টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়েছে।[৫]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "There's a List for That"। blog.twitter.com। October 30, 2009। সংগৃহীত February 1, 2010।
- ↑ "Using Twitter With Your Phone"। Twitter Support। সংগৃহীত 2010-06-01। "We currently support 2-way (sending and receiving) Twitter SMS via short codes and 1-way (sending only) via long codes."
- ↑ "Twitter: On-Track for 200 Million Users by Year's End"। সংগৃহীত October 31, 2010।
- ↑ "twitter.com - Quantcast Audience Profile"। Quantcast.com। সংগৃহীত 2010-10-30।
- ↑ D'Monte, Leslie (April 29, 2009)। "Swine flu's tweet tweet causes online flutter"। Business Standard। সংগৃহীত May 28, 2009। "Also known as the 'SMS of the internet', Twitter is a free social networking and micro-blogging service"
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: টুইটার |
- অফিসিয়াল ওয়েবসাইট
- টুইটার এ টুইটার
- Twitter Demographics and Audience Profile at Quantcast
- Twitter in Depth Archive by The Daily Telegraph
- The Library of Congress is Archiving Your Tweets – audio report by NPR
- Twittermania sweeps Russia's politicians (RT article)