ইউএস ওপেন (টেনিস)
| ইউএস ওপেন | ||
|---|---|---|
| অফিসিয়াল ওয়েব সাইট | ||
| অবস্থান | নিউ ইয়র্ক - কুইন্স |
|
| ভেন্যু | ইইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার | |
| সারফেস | গ্রাস কোর্ট - বাইরে (১৮৮১–১৯৭৪) ক্লে কোর্ট - বাইরে (১৯৭৫–১৯৭৭) ডেকোটার্ফ - বাইরে (১৯৭৮–বর্তমান) |
|
| পুরুষদের ড্র | ১২৮এস / ১৮কিউ / ৬৪ডি | |
| মহিলাদের ড্র | ১২৮এস / ৯৬কিউ / ৬৪ডি | |
| প্রাইজমানি | $২,২০,৬৩,০০০ (২০১১) | |
| গ্র্যান্ড স্ল্যাম | ||
|
||
| বর্তমান | ||
ইউএস ওপেন (ইংরেজি: US Open) চারটি গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতার অন্যতম একটি। পূর্বে এটি ইউনাইটেড স্টেটস ওপেন টেনিস চ্যাম্পিয়নশীপস নামে পরিচিত ছিল। বিশ্বের সবচেয়ে অন্যতম প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে এটি অনুষ্ঠিত হয়। ইউনাইটেড স্টেটস টেনিস এসোসিয়েশনের উদ্যোগে সাংবাৎসরিক এ প্রতিযোগিতায় এ পর্যন্ত তিন ধরণের মাঠে অনুষ্ঠিত হয়েছে যা বর্তমানে হার্ডকোর্টে অনুষ্ঠিত হচ্ছে। ১৮৮১ সালে প্রবর্তিত ইউ.এস. ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে পুরুষদের এককের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
১৯৮৭ সাল থেকে ইউএস ওপেন ধারাবাহিকভাবে ৪র্থ এবং চূড়ান্ত স্তরের বৃহত্তম টেনিস প্রতিযোগিতারূপে গ্র্যান্ড স্ল্যামে প্রতি বছরই যুক্ত হচ্ছে। অন্য তিনটি প্রতিযোগিতা হচ্ছে - অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলেডন প্রতিযোগিতা। সচরাচর এটি আগস্ট এবং সেপ্টেম্বরে দুই-সপ্তাহের জন্য অনুষ্ঠিত হয়।
২০১২ সালের বর্তমান বিজয়ী হিসেবে রয়েছেন - পুরুষ এককে এন্ডি মারে এবং মহিলাদের এককে সেরেনা উইলিয়ামস।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
আগস্ট, ১৮৮১ সালে রোড আইল্যান্ডে নিউপোট ক্যাসিনোতে প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শুরুতে এতে কেবলমাত্র ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লন টেনিস এসোসিয়েশন ক্লাবের সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেতেন। ১৮৮৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত পূর্বতন চ্যাম্পিয়নধারী খেলোয়াড়গণ পরের বছরে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সরাসরি অংশ নিতেন। ১৯১৫ সালে আয়োজনের স্থান পরিবর্তন করে রোড আইল্যান্ড থেকে নিউইয়র্কের ফরেস্ট হিলস্-এ স্থানান্তরিত হয়। ১৯২১ থেকে ১৯২৩ সাল পর্যন্ত ইউএস ওপেন প্রতিযোগিতা ফিলাডেলফিয়ার জার্মানটাউন ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হলেও পুণরায় ১৯২৪ সালে ফরেস্ট হিলসে ফিরে আসে।[১]
শুরুর দিকে কয়েক বছর ইউনাইটেড স্টেটস ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে শুধুমাত্র পুরুষেরাই অংশ নিতেন। তখন প্রতিযোগিতাটি পুরুষদের ইউএস ন্যাশনাল সিঙ্গেলস চ্যাম্পিয়নশীপস নামে পরিচিত ছিল। ছয় বছর পর ১৮৮৭ সালে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবে প্রমিলা একক অনুষ্ঠিত হয়। টেনিস এককের যুগে ১৯৬৮ সালে ৫টি বিষয়ে একত্রিত হয়ে ওয়েস্ট সাইড টেনিস ক্লাবে অনুষ্ঠিত হয়। ঐ বছরেই পেশাদারী পর্যায়ে ৯৬ জন পুরুষ এবং ৬৩ জন মহিলা খেলোয়াড় অংশ নেন। সর্বমোট পুরস্কারের অঙ্ক ছিল $১,০০,০০০ যা বর্তমানে $৬,৬৮,৩২৫।
পুরস্কারের মূল্যমান [সম্পাদনা]
২০১১ ইউএস ওপেন টেনিসে সর্বমোট পুরস্কারের মূল্যমান নিম্নরূপে বন্টিত হয়[২] -
| একক (১২৮ ড্র) |
দ্বৈত (৬৪ ড্র) |
মিশ্র (৩২ ড্র) |
|
|---|---|---|---|
| শিরোপাধারী | $১,৮০০,০০০ | $৪২০,০০০ | $১৫০,০০০ |
| রানার-আপ | $৯০০,০০০ | $২১০,০০০ | $৭০,০০০ |
| সেমি-ফাইনাল | $৪৫০,০০০ | $১০৫,০০০ | $৩০,০০০ |
| কোয়ার্টার ফাইনাল | $২২৫,০০০ | $৫০,০০০ | $১৫,০০০ |
| ৪র্থ রাউন্ড | $১১০,০০০ | $২৫,০০০ | - |
| ৩য় রাউন্ড | $৫৫,০০০ | - | - |
| ২য় রাউন্ড | $৩১,০০০ | $১৫,০০০ | $১০,০০০ |
| ১ম রাউন্ড | $১৯,০০০ | $১০,০০০ | $৫,০০০ |
| সর্বমোট | $৮,৪৬৮,০০০ | $৩,৬০০,০০০ | $৫০০,০০০ |
র্যাংঙ্কিং পয়েন্ট [সম্পাদনা]
ইউএস ওপেনে অর্জিত পয়েন্ট এটিপি এবং ডব্লিউটিএ র্যাংঙ্কিংয়ে প্রভাব বিস্তার করে। বর্তমানে একক খেলায় নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ করা হয় -
| এটিপি | ডব্লিউটিএ | |
|---|---|---|
| ১ম রাউন্ড | ১০ | ৫ |
| ২য় রাউন্ড | ৪৫ | ১০০ |
| ৩য় রাউন্ড | ৯০ | ১৬০ |
| ৪র্থ রাউন্ড | ১৮০ | ২৮০ |
| কোয়ার্টার ফাইনাল | ৩৬০ | ৫০০ |
| সেমি ফাইনাল | ৭২০ | ৯০০ |
| রানার আপ | ১২০০ | ১৪০০ |
| চ্যাম্পিয়ন | ২০০০ | ২০০০ |
বর্তমান চ্যাম্পিয়ন [সম্পাদনা]
| বিভাগ | চ্যাম্পিয়ন | রানার-আপ | স্কোর |
|---|---|---|---|
| ২০১২ ইউএস ওপেন - পুরুষ একক | ৭-৬(১২–১০), ৭-৫, ২-৬, ৩-৬, ৬-২ | ||
| ২০১২ ইউএস ওপেন - প্রমিলা একক | ৬-২, ২-৬, ৭-৫ | ||
| ২০১২ ইউএস ওপেন - পুরুষ দ্বৈত | ৬-৩, ৬-৪ | ||
| ২০১২ ইউএস ওপেন - প্রমিলা দ্বৈত | ৬-৪, ৬-২ | ||
| ২০১২ ইউএস ওপেন - মিশ্র দ্বৈত | ৬-৭(৮-১০), ৬-১, [১২-১০] |
গ্যালারী চিত্রসংগ্রহ [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Shannon, Bill (1981). United States Tennis Association Official Encyclopedia of Tennis (Centennial edition). NY: Harper & Row. পৃ: 558. আইএসবিএন 0-06-014896-9.
- ↑ "US Open Prize Money"। USTA। সংগৃহীত 5 April 2012।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: US Open (tennis) |
স্থানাঙ্ক: 40°44′59.26″N 73°50′45.91″W / 40.7497944°উ 73.8460861°প
| পূর্বসূরী Wimbledon |
Grand Slam Tournament আগস্ট-সেপ্টেম্বর |
উত্তরসূরী অস্ট্রেলিয়ান ওপেন |
| পূর্বসূরী New Haven |
ইউএস ওপেন সিরিজ জুলাই-সেপ্টেম্বর |
উত্তরসূরী None |