তামিল চলচ্চিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামিল চলচ্চিত্র (বা তামিলনাড়ুর চলচ্চিত্র, তামিল চলচ্চিত্র শিল্প বা চেন্নাই চলচ্চিত্র শিল্প নামেও পরিচিত) দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাই-ভিত্তিক তামিলভাষী চলচ্চিত্র নির্মাণশিল্প। এই শিল্পের মূল কেন্দ্র চেন্নাইয়ের কোডামবক্কম অঞ্চল। এই কারণে সাধারণভাবে এই চলচ্চিত্র শিল্পকে কলিউড নামে অভিহিত করা হয় (তামিল: கோலிவுட் kōlivūṭ), যা কোডামবক্কমহলিউড শব্দদুটির মিশ্রণ।

১৯১৬ সাল থেকে চেন্নাইয়ে নির্বাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। ১৯৩১ সালে কালিদাস চলচ্চিত্রটির মাধ্যমে শুরু হয় তামিল সবাক চলচ্চিত্রের যাত্রা। ১৯৩০-এর দশকের শেষদিকে মাদ্রাজের প্রাদেশিক আইনসভা বিনোদন কর আইন ১৯৩৯ পাস করে। ভারতের চলচ্চিত্র শিল্পে তামিলনাড়ুর সিনেমার বিশেষ অবদান রয়েছে। বিংশ শতাব্দীতে তামিল ছাড়াও অন্যান্য চলচ্চিত্র শিল্পের কেন্দ্র হয়ে দাঁড়ায় চেন্নাই। এগুলির মধ্যে শ্রীলঙ্কার চলচ্চিত্রও অন্যতম। আবার তামিলভাষী চলচ্চিত্র নির্মিত হতে থাকে অন্য দেশেও।

আজ তামিল চলচ্চিত্র শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কোরিয়া, মালয়েশিয়া, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও অন্যান্য তামিল জাতি অধ্যুষিত পৃথিবীর নানা অংশে প্রদর্শিত হয়ে থাকে।

[সম্পাদনা] তথ্যপঞ্জি

Arnold, Alison (2000). Pop Music and Audio-Cassette Technology: Southern Area - Film music. The Garland Encyclopedia of World Music. প্রকাশক: Taylor & Francis. আইএসবিএন 9780824049461. http://books.google.co.uk/books?id=ZOlNv8MAXIEC&pg=RA2-PA554&dq=A.+R.+Rehman+tamil&lr=#PRA2-PA555,M1. 

Bhaskaran, Theodore, Sundararaj (1996). Eye of The Serpent: An Introduction to Tamil Cinema. প্রকাশক: East West Books. (Chennai / University of Michigan). 

Gokulsing, K.; Moti Gokulsing, Wimal (2004). Indian Popular Cinema: A Narrative of Cultural Change. প্রকাশক: Trentham Books. pp. 132. আইএসবিএন 1858563291. http://books.google.co.in/books?id=_plssuFIar8C&pg=PA132&sig=U92GBlAnx26kNt5xUxX822q76ok. 

Shohini Chaudhuri (2005). Contemporary World Cinema: Europe, the Middle East, East Asia and South Asia. প্রকাশক: Edinburgh University Press. pp. 149. আইএসবিএন 074861799X. http://books.google.co.in/books?id=qOXoeyesZOIC&pg=PA149&sig=XPeN0qf7VixSsgHUQEk2EdScx5o. 

Chinniah, Sathiavathi (2001). Tamil Movies Abroad: Singapore South Indian Youths and their Response to Tamil Cinema. 8. প্রকাশক: Kolam. 

Guy, Randor (1997). Starlight, Starbright : The Early Tamil Cinema. (Chennai). OCLC 52794531. 

  • Hughes, Stephen P. (February 24–25, 2005). "Tamil Cinema as Sonic Regime: Cinema Sound, Film Songs and the Making of a Mass Culture of Music" in Keynote address: South Asia Conference at the University of Chicago. New Perspectives on the Nineteenth and Twentieth Century, Chicago, Illinois. 

Kasbekar, Asha (2006). Pop Culture India!: Media, Arts and Lifestyle. প্রকাশক: ABC-CLIO. আইএসবিএন 9781851096367. http://books.google.co.uk/books?id=Sv7Uk0UcdM8C&pg=PA215&dq=A.+R.+Rehman+tamil&lr=. 

Velayutham, Selvaraj (2008). Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry. প্রকাশক: Routledge. আইএসবিএন 9780415396806. http://books.google.co.uk/books?id=65Aqrna4o5oC&dq=Tamil+cinema&lr=. 


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ