অর্জুন (পাণ্ডব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালির রাজপথে অর্জুনের মূর্তি

অর্জুন (দেবনাগরী: अर्जुन) মহাভারত মহাকাব্যের একটি চরিত্র। তিনি পঞ্চপাণ্ডবের অন্যতম। 'অর্জুন' শব্দের অর্থ 'উজ্জ্বল', 'জ্বাজল্যমান', 'সাদা' অথবা 'রূপালি'।[১] তিনি একজন অব্যর্থ ধনুর্বিদ। পাণ্ডব ভ্রাতৃগণের মধ্যে তাঁর স্থান তৃতীয়। অর্জুন পাণ্ডু ও তাঁর জ্যৈষ্ঠা মহিষী কুন্তীর পুত্র। অর্জুনকে নারায়ণের কনিষ্ঠ ভ্রাতা নর-নারায়ণের অবতার মনে করা হয়।[২][৩] মহাভারতে তাঁকে 'চতুর্থ কৃষ্ণ' বলেও উল্লেখ করা হয়েছে।[৪] কৃষ্ণ ছিলেন তাঁর প্রিয় বন্ধু তথা শ্যালক। কুরুক্ষেত্র যুদ্ধের সূচনাপর্বে কৃষ্ণ তাঁকে যে উপদেশাবলি প্রদান করেন তাই ভগবদ্গীতা নামে পরিচিত।

[সম্পাদনা] পাদটীকা

  1. Maharishi Mahesh Yogi on the Bhagavad-Gita, a New Translation and Commentary, Chapter 1-6. Penguin Books, 1969, p 31 (v 4)
  2. Mahābhārata, Adi Parva, Section I
  3. Devi Bhagawatam, fourth book, chapter XXII
  4. Hiltebeitel, Alf (1990). The ritual of battle: Krishna in the Mahābhārata. প্রকাশক: State University of New York Press. (Albany, N.Y). আইএসবিএন 0-7914-0249-5.  p61

[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:Mahabharata

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ