বিষয়বস্তুতে চলুন

শেখপুরা জেলা

স্থানাঙ্ক: ২৫°০৭′৪৮″ উত্তর ৮৫°৫১′০০″ পূর্ব / ২৫.১৩০০০° উত্তর ৮৫.৮৫০০০° পূর্ব / 25.13000; 85.85000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Sheikhpura district থেকে পুনর্নির্দেশিত)
শেখপুরা জেলা
शेखपुरा जिला,ضلع شیخ پورہ
বিহারের জেলা
বিহারে শেখপুরার অবস্থান
বিহারে শেখপুরার অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগমুঙ্গের
সদরদপ্তরশেখপুরা
সরকার
  লোকসভা কেন্দ্রজামুই
  বিধানসভা আসনবারবিঘা ও শেখপুরা
আয়তন
  মোট৬৮৯ বর্গকিমি (২৬৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৬,৩৪,৯২৭
  জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৫.৯৬%
  লিঙ্গানুপাত৯২৬
প্রধান মহাসড়ক৮২ নং জাতীয় সড়ক
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
গিরিহিন্দা পার্বত্য প্রবেশ পথ

শেখপুরা জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর শেখপুরা। শেখপুরা জেলা বিহারের মুঙ্গের বিভাগের অন্তর্গত। ১৯৯৪ সালের ৩১ জুলাই মুঙ্গের জেলা ভেঙে শেখপুরা জেলা গঠিত হয়। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহ এই জেলার অধিবাসী ছিলেন। ২০১১ সালের জনগণনা অনুসারে, শেখপুরা জেলা জনসংখ্যার দিক থেকে বিহারের ক্ষুদ্রতম জেলা।[]

ভূগোল

[সম্পাদনা]

শেখপুরা জেলার আয়তন ৬৮৯ বর্গকিলোমিটার (২৬৬ বর্গমাইল)[] এই জেলার আয়তন সলোমন দ্বীপপুঞ্জের কোলোমবানগারার আয়তনের সমান।[]

অর্থনীতি

[সম্পাদনা]

শেখপুরা জেলার অর্থনীতি কৃষিভিত্তিক। ২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় এই জেলার নাম নথিভুক্ত করে।[] বিহারের যে ৩৬টি জেলা বর্তমানে অনগ্রসর অঞ্চল অনুদান কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, শেখপুরা জেলা তার মধ্যে অন্যতম।[]

বিভাগ

[সম্পাদনা]

শেখপুরা জেলায় একটি মাত্র মহকুমা রয়েছে। সেটি হল শেখপুরা মহকুমা। এই মহকুমাটি ছয়টি ব্লকে বিভক্ত। যথা: আরিয়ারি, শেখপুরা, বারবিঘা, ঘাটকোসুমভা, শেওয়ারা ও শেখোপুর সরাই।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, শেখপুরা জেলার জনসংখ্যা ৬৩৪,৯২৭।[] এই জেলার জনসংখ্যা মন্টেনেগ্রো রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্ট রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৫১৬তম।[] শেখপুরা জেলার জনঘনত্ব ৯২২ জন প্রতি বর্গকিলোমিটার (২,৩৯০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২০.৮২%।[] শেখপুরা জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২৬ জন মহিলা[] এবং সাক্ষরতার হার ৬৫.৯৬%।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  3. "Island Directory Tables: Islands by Land Area"United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১Kolombangara 688km2 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 13 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  4. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  5. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Montenegro 661,807 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 11 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  6. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Vermont 625,741 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 8 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Munger Division