বিষয়বস্তুতে চলুন

হান্না ক্লোভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হান্না ক্লোভার
২০২৪ সালে উইকিম্যানিয়ায় ক্লোভার
জন্ম (2002-09-03) ৩ সেপ্টেম্বর ২০০২ (বয়স ২৪)
পরিচিতির কারণবর্ষসেরা উইকিমিডিয়ান

হান্না ক্লোভার (জন্ম: ৩ সেপ্টেম্বর, ২০০২)[১] বা ক্লোভারমোস একজন কানাডীয় উইকিপিডিয়া সম্পাদক।[২] ২০২৪ সালে পোল্যান্ডের কাতোভিসে উইকিম্যানিয়ায় তাকে বর্ষসেরা উইকিমিডিয়ান হিসেবে ভূষিত করা হয়।[৩] তিনিই সর্বকনিষ্ঠ প্রাপক, পুরস্কার প্রদানের সময় যার বয়স ছিল ২১ বছর।[৪] ক্লোভার একজন উইকিপিডিয়া প্রশাসকও।[২]

ক্লোভার ১৬ বছর বয়সে উইকিপিডিয়া সম্পাদনা শুরু করেন।[১] তিনি তার বেশিরভাগ সম্পাদনা মোবাইল ডিভাইসে করেন এবং এটি করার অভিজ্ঞতা সম্পর্কে প্রতিক্রিয়া জানান।[৩] ক্লোভার "এডিটর রিফ্লেকশন্স" নামে একটি প্রকল্পও শুরু করেছেন, যেখানে ২০০ জনেরও বেশি উইকিপিডিয়া সম্পাদক অবদান রেখেছেন।[৪] তিনি নায়াগ্রা অঞ্চল থেকে আসেন এবং টরন্টো উইকিক্লাবে অংশগ্রহণ করেন। টরন্টো উইকিক্লাব হলো উইকিপিডিয়া সম্পাদকদের একটি সম্মেলন। ক্লোভার কানাডীয় বিষয় সম্পর্কিত নিবন্ধগুলো সম্পাদনা করেন।[২] ক্লোভার ম্যাকডোনাল্ডসে কাজ করার সময় তিনি তার বিরতির সময়ে সম্পাদনা করতেন।[৩] তিনি মোট ২৪,০০০ এরও বেশি সম্পাদনা করেছেন। [৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Hutton, Richard (২০ আগস্ট ২০২৪)। "Niagara resident named Wikimedian of the Year"। PelhamToday। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
  2. 1 2 3 Pittis, Calan (৯ মার্চ ২০২৫)। "The Toronto WikiClub finds value in the city's diversity"। CanCulture। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
  3. 1 2 3 Harrison, Stephen (১২ সেপ্টেম্বর ২০২৪)। "Wikipedia is facing an existential crisis. Can gen Z save it?"। The Guardian। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
  4. 1 2 3 "Meet the Wikimedians of the Year 2024"। Diff। ৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]