লিলা ত্রিতিকোভ
লিলা ত্রিতিকোভ | |
|---|---|
লিলা ত্রিতিকোভ, ১ মে, ২০১৪ | |
| জন্ম | ২৫ জানুয়ারি ১৯৭৮ মস্কো |
| পেশা | তথ্যপ্রযুক্তিবিদ |
| পরিচিতির কারণ | নির্বাহী পরিচালক, উইকিমিডিয়া ফাউন্ডেশন |
লিলা ত্রিতিকোভ (রুশ: Лайла Третико́ва[১]) রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রযুক্তিবিদ। বিশেষ করে এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরিতে তিনি বিশেষ অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও বেড়ে উঠা লিলা ১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়ায় প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। শুরুতে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে এবং ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ারিং হিসেবে মুক্ত সোর্স ও ক্লাউডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগার সিআরএমে কাজ করেন। ২০১৪ সালের মে মাসে তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান। তার আগে এ দায়িত্বে ছিলেন সু গার্ডনার। [২][৩][৪][৫] ১ জুন, ২০১৪ থেকে তিনি দায়িত্ব গ্রহণ শুরু করবেন।
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]লিলা ত্রিতিকোভের জন্ম ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি। [৬] তার বাবা গণিতবিদ এবং মা সিনেমা নির্মাতা। [৭] তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ব্রিকলে থেকে পড়াশোনা করেন। তার মেজর বিষয় ছিলো কম্পিউটার বিজ্ঞান এবং আর্ট। [৭][৮]
পেশাজীবন
[সম্পাদনা]| বহিঃস্থ ভিডিও | |
|---|---|
ত্রিতিকোভের কথা ৬:৪০-১৮:৪৫, প্রশ্ন ও উত্তর পর্ব ১৮:৪৫-৩৬:০০ View on YouTube. |
১৯৯৯ সালে সান মাইক্রোসিস্টেমে প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন লিলি ত্রিতিকোভ। সেখানে তিনি সান-নেটস্কেপ অ্যালায়েন্সে জাভা সার্ভারে কাজ করেন। পরবর্তীতে খুব দ্রুত সময়ে প্রযুক্তি বিষয়ক মার্কেটিং কোম্পানি গ্রোক ডিজিটাল প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি মুক্ত সোর্স ও ক্লাউড ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগারসিআরএমে প্রধান তথ্য কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) হিসেবে কাজ করেন।[৯] পাশাপাশি তিনি জামুরাই করপোরেশনের পরিচালনা পর্ষদের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]২০১২ সালে বিজনেস সার্ভিসে সেরা নারী নির্বাহী হয়ে স্টিভ অ্যাওয়ার্ড পান। পুরস্কার হিসেবে তিনি ব্রোঞ্জ পদক পান। [১০]
প্যাটেন্ট
[সম্পাদনা]ইন্টেলিজেন্ট ডেটা ম্যাপিং এবং ডায়নামিক ল্যাংগুয়েজ অ্যাপ্লিকেশনে লিলা ত্রিতিকোভের অনেকগুলো প্যাটেন্ট রয়েছে। [১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উইকিমিডিয়া মাসিক এবং অ্যানালাইটিক্স মিটিং, মে ২০১৪
- ↑ Please welcome Lila Tretikov, the Wikimedia Foundation's new ED Jan-Bart de Vreede, Wikimedia Foundation Board of Trustees, 1 May 2014.
- ↑ Vreede, Jan-Bart de। "Announcing our new Executive Director: Lila Tretikov"। Wikimedia blog। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
- ↑ "Wikipedia's New Chief: From Soviet Union to World's Sixth-Largest Site"। Wall Street Journal। সংগ্রহের তারিখ ২ মে ২০১৪।
- ↑ Cohen, Noam। "Open-Source Software Specialist Selected as Executive Director of Wikipedia"। New York Times। সংগ্রহের তারিখ ২ মে ২০১৪।
- ↑ http://www.crunchbase.com/person/lila-tretikov
- 1 2 "Women band together, make inroads into tech" by Jon Swartz, USA Today, 27 November 2012.
- ↑ TNM Staff (১ মে ২০১৪)। "Lila Tretikov named new Executive Director of the Wikimedia Foundation"। Talking New Media। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০১৪।
- ↑ Executive Profile: Lila Tretikov Bloomberg Businessweek, 2014. Retrieved 1 May 2014. Archived here.
- ↑ "Stevie Awards For Women in Business: 2012 Stevie Award Winners"। stevieawards.com। Fairfax, VA: Stevie Awards, Inc। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
- ↑ "Patent Search"। United States Patent and Trademark Office। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- লিলা ত্রিতিকোভ, সুগার সিআরএম সম্পর্কে
- লিলা ত্রিতিকোভ, অফিসিয়াল ওয়েব
- ১৯৭৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সান মাইক্রোসিস্টেমের মানুষ
- মস্কোর ব্যক্তি
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা
- উইকিপিডিয়া ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন নারী
- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন নারী প্রধান নির্বাহী
- মার্কিন উইকিমিডিয়ান
- মাইক্রোসফটের কর্মচারী
- মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ অভিবাসী
- ২১শ শতাব্দীর মার্কিন প্রকৌশলী