বিষয়বস্তুতে চলুন

ফার্সি উইকিপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার ফেভিকন ফার্সি উইকিপিডিয়া
The main page of the Persian Wikipedia
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধফার্সি ভাষা
সদরদপ্তরমায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
প্রস্তুতকারকফার্সি উইকিপিডিয়া সম্প্রদায়
ওয়েবসাইটfa.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক

ফার্সি উইকিপিডিয়া (ফার্সি: ویکی پدیای فارسی) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ফার্সি ভাষার সংস্করণ। আগস্ট ২০২৬ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ১০,৮৪,৩৮২টি নিবন্ধ, ১৫,৫১,০০০ জন ব্যবহারকারী, ৩৯ জন প্রশাসক ও ৯৯,৭৫৫টি ফাইল আছে।[] ফার্সি উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৪,৪১,০৪,০৩২টি।

এটি ইরান ও আফগানিস্তানে উইকিপিডিয়ার সবচেয়ে জনপ্রিয় ভাষার সংস্করণ।

নিবন্ধের সংখ্যা

[সম্পাদনা]

বর্তমানে এতে ১০,৭৬,৪১৯টি নিবন্ধ রয়েছে, যা নিবন্ধ সংখ্যার দিক থেকে এটিকে ১৯তম বৃহত্তম উইকিপিডিয়ায় পরিণত করেছে।

প্রবন্ধ সংখ্যার ইতিহাস:

  • ১৯ ডিসেম্বর ২০০৩: শুরু হয়েছিল
  • ১৮ ফেব্রুয়ারি ২০০৬: ১০,০০০ নিবন্ধে পৌঁছেছিল
  • ৩০ অক্টোবর ২০০৮: ৫০,০০০ নিবন্ধে পৌঁছেছিল
  • ২৫ আগস্ট ২০১০: ১ লক্ষ নিবন্ধে পৌঁছেছে
  • ৯ জুলাই ২০১২: নিবন্ধের সংখ্যা ২ লক্ষতে পৌঁছেছিল
  • ১৯ ফেব্রুয়ারি ২০১৩: ৩ লক্ষ নিবন্ধে পৌঁছেছে
  • ১৮ জুলাই ২০১৪: নিবন্ধের সংখ্যা ৪ লক্ষে পৌঁছেছিল
  • ২৭ জুলাই ২০১৬: নিবন্ধের সংখ্যা ৫ লক্ষে পৌঁছেছে
  • ৩ মে ২০১৮: ৬০০,০০০ নিবন্ধে পৌঁছেছে[]
  • ৮ নভেম্বর ২০১৯: ৭ লক্ষ নিবন্ধে পৌঁছেছে
  • ২৬ মে ২০২১: ৮ লক্ষ নিবন্ধে পৌঁছেছে
  • ১৩ এপ্রিল ২০২২: ৯ লক্ষ নিবন্ধে পৌঁছেছে
  • ২২ এপ্রিল ২০২৪: নিবন্ধের সংখ্যা ১০ লক্ষে পৌঁছেছে

প্রবন্ধের গভীরতা

[সম্পাদনা]

১৫৪টি প্রবন্ধের গভীরতা নিয়ে , ফার্সি উইকিপিডিয়া বর্তমানে প্রবন্ধের গভীরতার ভিত্তিতে সমস্ত উইকিপিডিয়ার মধ্যে ২৩তম স্থানে রয়েছে।[]

সমস্যা

[সম্পাদনা]

মানবাধিকার ও সেন্সরশিপ

[সম্পাদনা]

মানবাধিকার আইনজীবী শাদি সদর, আরএফইআরএল, ইরানওয়্যার, ইরান ইন্টারন্যাশনাল, জাস্টিস ফর ইরান, ওপেন ডেমোক্রেসি, রেডিও জামানেহসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয় এবং ইরানি সাইবার বাহিনী ফার্সি উইকিপিডিয়ায় হস্তক্ষেপ করতে পারে বলে অভিযোগ রয়েছে। তবে [][][][][][][১০]উইকিমিডিয়া ফাউন্ডেশন এই ধরনের অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

২০১৯ সালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায় যে উইকিমিডিয়া ফাউন্ডেশন এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।[১১]

সেন্সরশিপ

[সম্পাদনা]

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল কমিউনিকেশন স্টাডিজ কর্তৃক প্রকাশিত ২০১৩ সালের নভেম্বরের একটি প্রতিবেদনে গবেষক কলিন অ্যান্ডারসননিমা নাজারি ৮ লক্ষ ফার্সি ভাষার উইকিপিডিয়া নিবন্ধ বিশ্লেষণ করেন এবং দেখতে পান যে ইরান সরকার ৯৬৩টি পৃষ্ঠা অবরুদ্ধ করেছে। তাঁদের মতে, সেন্সররা বারবার সরকারি বিরোধী ব্যক্তি, সংখ্যালঘু ধর্মীয় বিশ্বাস এবং রাষ্ট্র, কর্মকর্তা ও পুলিশের সমালোচনাসংক্রান্ত নিবন্ধগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অবরুদ্ধ উইকি-পৃষ্ঠাগুলোর প্রায় অর্ধেকই ছিল জীবনী, যার মধ্যে এমন ব্যক্তিদেরও উল্লেখ ছিল যাঁদের কর্তৃপক্ষ আটক বা হত্যার অভিযোগে যুক্ত ছিল।[১২]

অ্যান্ডারসন বলেন, ফার্সি উইকিপিডিয়া ইরানি ইন্টারনেটের একটি ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে নিষিদ্ধ অনলাইন বিষয়বস্তুর ধরন বোঝার জন্য একটি কার্যকর মাধ্যম এবং বৃহত্তর ইন্টারনেটে প্রযোজ্য কীওয়ার্ড ব্লকিং ও ফিল্টারিং নীতিমালা শনাক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।[১৩]

২০২০ সালের ২ মার্চ, ইরানে কোভিড-১৯ মহামারির সময়, দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ মিরমোহাম্মাদির মৃত্যুর পর ফার্সি উইকিপিডিয়ার কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে ধারণা করা হয়।[১৪]

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. পরিসংখ্যান
  2. List of Wikipedias/Table ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২১-০৬-১৫ তারিখে meta.wikimedia.org, Statistics at 12:00, 18 July 2014 (UTC)
  3. "Wikipedia article depth - Meta"meta.wikimedia.org (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২
  4. "Persian Wikipedia: an independent source or a tool of the Iranian state?"openDemocracy (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  5. Mehdi (২১ অক্টোবর ২০১৯)। "چرا پاسخ بنیاد ویکی‌مدیا مبنی بر عدم دخالت جمهوری اسلامی در ویکی‌پدیای فارسی نادرست است؟"Justice for Iran (ফার্সি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  6. فردا, رادیو (১৫ জুন ২০২১)। "انتقاد سازمان عدالت برای ایران از "سانسور و مداخله جانبدارانه" در ویکی‌پدیای فارسی"رادیو فردا। ১৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  7. "شادی صدر: از ویکی‌پدیا می‌خواهیم مثل فیس‌بوک و توییتر با ارتش سایبری جمهوری اسلامی برخورد کند – Justice for Iran"। ১৫ জুন ২০২১। ১৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  8. "شادی صدر: از ویکی‌پدیا می‌خواهیم مثل فیس‌بوک و توییتر با ارتش سایبری جمهوری اسلامی برخورد کند"IranWire | خانه (ফার্সি ভাষায়)। ১৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  9. "ویکی‌پدیای فارسی: منبعی مستقل یا ابزاری در دست دولت ایران؟"www.radiozamaneh.com (ফার্সি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৯। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  10. "Critics Say Some Persian Wikipedia Content Manipulated By Iran's Government"RFE/RL (ইংরেজি ভাষায়)। ১১ অক্টোবর ২০১৯। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  11. Welle (www.dw.com), Deutsche। ""تحقیقات بنیاد ویکی‌مدیا درباره ویکی‌پدیای فارسی آغاز شده است" | DW | 10.10.2019"DW.COM (ফার্সি ভাষায়)। ১৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১
  12. Anderson, Colin; Nazeri, Nima (৭ নভেম্বর ২০১৩)। "Citation Filtered: Iran's Censorship of Wikipedia" (পিডিএফ)। Center for Global Communication Studies (University of Pennsylvania)। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  13. "How Iran Uses Wikipedia To Censor The Internet"BuzzFeed। ১২ নভেম্বর ২০১৩। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  14. "Iranian Wikipedia disrupted amid coronavirus outbreak: Rights group"Al Arabiya English। ৩ মার্চ ২০২০। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]