শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের লোগো | |
প্রাক্তন নাম | গাজীপুর মেডিকেল কলেজ[১] |
|---|---|
| ধরন | সরকারি মেডিকেল কলেজ |
| স্থাপিত | ১৮ নভেম্বর, ২০১৩ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| অধ্যক্ষ | অধ্যাপক ডা.জোবায়দা সুলতানা [২] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৩৬ |
| শিক্ষার্থী | ৩২২ |
| অবস্থান | , , ২৩°৫৯′৩০″ উত্তর ৯০°২৫′২৯″ পূর্ব / ২৩.৯৯১৭৮৭° উত্তর ৯০.৪২৪৬৩১° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| সংক্ষিপ্ত নাম | শতামেক |
| ওয়েবসাইট | stamc |
![]() | |
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান। সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়; যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ১২৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]কলেজটি প্রথমে গাজীপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৪ সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ নাম অনুসারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছিল।[৪] পূর্বে ১০০ জন করে শিক্ষার্থী ভর্তি হলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে ১২৫ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে । মেডিকেল কলেজের নতুন ভবন প্রায় তৈরি হয়ে এসেছে। এটি টারশিয়ারি হাসপাতাল।
অন্তর্ভুক্তি
[সম্পাদনা]গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্স শেষ করে এবং চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করে।[৫]
এই কলেজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) দ্বারা পরিচালিত।
কৃতি শিক্ষক ও শিক্ষার্থী
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Three medical colleges renamed"। Bangladesh Sangbad Sangtha। ৭ আগস্ট ২০১৪। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ "৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ"। Dhaka Post। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা" (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "Three medical colleges renamed"। Bangladesh Sangbad Sangtha। ৭ আগস্ট ২০১৪। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাফল্য | দেশ রূপান্তর"। Desh Rupantor। ২০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
