নীলফামারী মেডিকেল কলেজ
নীমেক (এনপিএমসি) | |
| ধরন | সরকারি মেডিকেল কলেজ |
|---|---|
| স্থাপিত | ৩০ আগস্ট ২০১৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় |
| অধ্যক্ষ | অধ্যাপক ডা. জিম্মা হোসেন [১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫২+ |
| শিক্ষার্থী | ২৮৯+ |
| ঠিকানা | নটখানা, পলাশবাড়ী, নীলফামারী- ডোমার সড়ক, নীলফামারী, রংপুর বিভাগ , বাংলাদেশ🇧🇩 ২৫°৫৭'৫৯.১০" উত্তর ৮৮°৫০'৩৩.৮১" পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| সংক্ষিপ্ত নাম | নীমেক বা এনপিএমসি |
| ওয়েবসাইট | www |
![]() | |
নীলফামারী মেডিকেল কলেজ বাংলাদেশের নীলফামারীতে অবস্থিত এটি সরকারি মেডিকেল কলেজ। ৩০ আগস্ট ২০১৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

ইতিহাস
[সম্পাদনা]২৬ আগস্ট ২০১৮ তারিখে সরকার নীলফামারী মেডিকেল কলেজ সহ নতুন চারটি মেডিকেল কলেজের অনুমোদন দেয়।২৬ আগস্ট অনুমোদন দেয়া হলেও নীলফামারী মেডিকেল কলেজ ৩০ আগস্ট পূর্নাঙ্গ ভাবে অনুমোদিত হয়।অনুমোদনের পর কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং ২২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম শাহকে এ কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান করে। ১৫ অক্টোবর ২০১৮ সালে ১ম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু করা হয়।[২] ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এ কলেজে ৪৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।[৩] ১০ ফেব্রুয়ারি ২০১৯ সালে নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালের নতুন ভবনে অবস্থিত কলেজের অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করেন তৎকালীন সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।[৪][৫][৬][৭] পরবর্তীতে ০১ সেপ্টেম্বর ২০২৪ সালে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা: আবু রায়হান মো: সুজা-উদ-দৌলা নীলফামারী জেলা শহর হতে ৭ কিলোমিটার উত্তরে নটখানায় নীলফামারী ডোমার সড়কের পূর্বে কুষ্ঠ হাসপাতালের পাশে নীলফামারী মেডিকেল কলেজের বর্তমান ক্যাম্পাস উদ্বোধন করেন।
অবস্থান
[সম্পাদনা]নীলফামারী মেডিকেল কলেজের বর্তমান ক্যাম্পাস নীলফামারী জেলা শহর হতে ৭ কিলোমিটার উত্তরে নটখানায় নীলফামারী ডোমার সড়কের পূর্বে কুষ্ঠ হাসপাতালের পাশে অবস্থিত।
ফলাফল
[সম্পাদনা]২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করেছে।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]সংগঠন
[সম্পাদনা]• সন্ধানী
• কালচারাল ক্লাব
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নীলফামারী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন"।
- ↑ BanglaNews24.com। "নীলফামারী মেডিকেল কলেজে দ্বিতীয়দিনে ভর্তি ১১ শিক্ষার্থী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা শুরু"। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নীলফামারী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "নীলফামারী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
- ↑ "যাত্রা শুরু নীলফামারী মেডিক্যাল কলেজের"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
- ↑ "নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজের যাত্রা শুরু"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
