বিষয়বস্তুতে চলুন

মুগদা মেডিকেল কলেজ, ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুগদা মেডিকেল কলেজ
ধরনসরকারি
স্থাপিত২০১৫
অধ্যক্ষঅধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজুর রহমান
শিক্ষার্থী৩৫৫
ঠিকানা
হাজী কদম আলী রোড(বিশ্বরোড)
,
উত্তর মুগদা, ঢাকা
,
১২১৪
,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামমুমেক
অধিভুক্তিঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটmumc.gov.bd
মানচিত্র
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

মুগদা মেডিকেল কলেজ, মুগদা, ঢাকা ঢাকার মুগদা থানায় অবস্থিত, দেশে সম্প্রতি চালু হওয়া সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ৪র্থ সরকারি মেডিকেল কলেজ।

বিবরণ

[সম্পাদনা]

এটি ৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। যার নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে এবং হাসপাতালটি উদ্বোধন করা হয় জুলাই, ২০১৩ সালে। ২০১৪ সালের শুরুর দিকে রোগী ভর্তি শুরু হয়। হাসপাতাল ভবনটি ১৩ তলা বিশিষ্ট। ২০১৫ সালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন।
কলেজের কাজ শুরু হয় ২০১৫ সালের জানুয়ারী মাসে। ২০১৬ সালে এমবিবিএস প্রথম বর্ষে ৫০ জন ছাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রমের সূচনা হয় যা উন্নীত হয়ে বর্তমানে প্রতি বছর ১০০ জন করে ভর্তির সুযোগ পাচ্ছে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজে একাদশ ব্যাচের শিক্ষাদান করছে। পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য নিয়মিত CPD, CME. Medical Education, Workshop, Seminar ও Training অনুষ্ঠিত হয়।[][]

কলেজ ভবন

[সম্পাদনা]

২০১৬ সালের জানুয়ারী মাসের ১০ তারিখ থেকে ১ম ব্যাচের নিয়মিত এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হয়। সরকারি ভাবে পরিচালিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ১০০ জন ছাত্রছাত্রী এম.বি.বি.এস কোর্সে ভর্তি নেওয়া হয়। কলেজ ভবনের অধীনে রয়েছে- মাল্টিমিডিয়া ও আধুনিক সকল সুযোগ সুবিধাসহ ৩টি শীততাপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারী, ১টি পাঠাগার, ১ টি সমৃদ্ধ লাইব্রেরি, কনফারেন্স রুম, ক্যান্টিন, ছাত্রছাত্রীদের জন্য একটি কমনরুম যাতে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুবিধা ও সরঞ্জাম এবং বিভাগভিত্তিক বিভিন্ন গবেষণাগার, ডিসেকশন রুম, ব্যবহারিক কক্ষ, টিউটোরিয়াল রুম প্রভৃতি।[][]

পড়াশোনায় উল্লেখযোগ্য অর্জন

[সম্পাদনা]

বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে। যেমনঃ ২০১৯ সনের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ২য় স্থান সহ মোট ৭ টি স্থান দখল করার গৌরব অর্জন করে। সর্বশেষ ২০২২ সনের মে মাসে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় ১ম ও ৫ম স্থান অর্জন করে।
বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রীর জন্য প্রয়োজনীয় ও পূর্ন প্রশিক্ষণ বিভিন্ন বিভাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।

সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম

[সম্পাদনা]

শিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০ এপ্রিল, ২০১৯ সালে, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এর নতুন ইউনিট হিসেবে যাত্রা শুরু করে করে সন্ধানী মুগদা মেডিকেল কলেজ ইউনিট।

পাঠাগার

[সম্পাদনা]

শিক্ষার্থীদের জন্য ভবনের চতুর্থ তলায় এম.বি.বি.এস ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ের ও বিভিন্ন লেখকের সাম্প্রতিক সংস্করণের বইসমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে যাতে একত্রে পঞ্চাশ জন বসার সুবিধা বিদ্যমান।

হাসপাতাল ভবন

[সম্পাদনা]

হাসপাতাল ভবনটি ৫০০ সজ্জা এবং ১৩ তলা বিশিষ্ট এবং প্রতিটি তলা প্রায় ৪৫০০০ বর্গ ফুট আয়তন নিয়ে নির্মিত। রোগীদের চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার সুবিধা বিদ্যমান। হাসপাতালটির তলাভিত্তিক বিবরণ:

তলাপূর্ব পাশপশ্চিম পাশ
নীচ তলাএম.আর.আই, সিটি স্ক্যান ও গ্যারেজগ্যারেজ
২য় তলাআউটডোররেডিওলজি, প্যাথলজি
৩য় তলাআউটডোররেডিওলজি, হ্যামাটোলজি
৪র্থ তলাসংরক্ষিত ওয়ার্ডপ্রশাসনিক ব্লক
৫ম তলাকার্ডিওলজি, CCUগাইনি ও অবস
৬ষ্ঠ তলাঅপারেশনন থিয়েটার, ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ, এনেস্থেসিয়া, পোস্ট অপারেটিভ
৭ম তলাজেনারেল সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিঅর্থোপেডিক্স, ই.এন.টি. চক্ষু
৮ম তলাসংরক্ষিতশিশু ও অটিজম সেন্টার
৯ম তলামেডিসিন ওয়ার্ডগ্যাস্ট্রোএন্টেরোলজি, নেফ্রোলজি ও ডায়ালাইসিস, রেসপিরেটরি মেডিসিন, ইউরোলজী, ডারমাটোলজী
১০ তলাভিআইপি কেবিনকেবিন
১১ তলাকেবিনকেবিন
১২ তলাকেবিনকেবিন
১৩ তলাকেবিনকেবিন

ব্যাচের নাম ও শিক্ষার্থী সংখ্যা

[সম্পাদনা]
ব্যাচ নং শিক্ষার্থী সংখ্যা সেশন ব্যাচের নাম
MuMC-০১ ৫০ ২০১৫-১৬ পদার্পণ
MuMC-০২ ৫০ ২০১৬-১৭ দৃষ্টান্ত
MuMC-০৩ ৫০ ২০১৭-১৮ তারুণ্য
MuMC-০৪ ৬৫ ২০১৮-১৯ চিরন্তন
MuMC-০৫ ৬৫ ২০১৯-২০ প্রজ্জ্বলন
MuMC-০৬ ৭৫ ২০২০-২১ সঞ্জীবনী
MuMC-০৭ ৭৫ ২০২১-২২ স্পন্দন
MuMC-০৮ ৭৫ ২০২২-২৩ অবনীল
MuMC-০৯ ১০০ ২০২৩-২৪ নিরংকুশ
MuMC-১০ ১০০ ২০২৪-২৫ দিগন্তস্পর্শী
MuMC-১১ ১০০ ২০২৫-২৬ একান্তপ্রয়াসী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স চালু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  2. BanglaNews24.com। "রোগীর অপেক্ষায় মুগদা হাসপাতাল"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  3. "মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  4. "মুগদা মেডিকেল কলেজ"mumc.portal.gov.bd/। ৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]