ভজনপুর ইউনিয়ন
| ভজনপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ভজনপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°২৮′২১″ উত্তর ৮৮°২৮′৪৫″ পূর্ব / ২৬.৪৭২৫০° উত্তর ৮৮.৪৭৯১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | পঞ্চগড় জেলা |
| উপজেলা | তেঁতুলিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ মসলিম উদ্দিন |
| আয়তন | |
| • মোট | ১২ বর্গকিমি (৫ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৭,৫২৮ |
| • জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৫০৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভজনপুর ইউনিয়ন হল বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ভজনপুর ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৬ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীনে পরিচালিত হয়। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ আসনের অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- ভুতিপুকুর
- খালপাড়া
- ডাংগা পাড়া
- বগুলাহাটী
- ভাংগিপাড়া
- প্রধানগছ
- সারাপি গছ
- কুড়ানুগছ
- খুনিয়াগছ
- গিতালছ
- ডিমাগছ
- ডাক্তারপাড়া
- বৈরাগীগছ
- চান্দিয়াগছ
- পুহাতুগছ
- মালিগছ
- পূর্ব বামন পাড়া
- পশ্চিম বামন পাড়া
- ডাংগাপাড়া
- সর্দারপাড়া
- ফকিরপাড়া
- বানিয়াপাড়া
- ভজনপুর
- নয়াবাড়ী
- গোলাব্দিগছ
- ভেলুপাড়া
- কাউরুগছ
- গনাগছ
- সিপাহীপাড়া
- ভদ্বেশ্বর
- মুর্খাগছ
- ব্রহ্মতোল
- কৃর্তনপাড়া
- শামিত্মনগর
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
[সম্পাদনা]- মরহুম আজগর আলী
- মরহুম নেজাম উদ্দীন
- মরহুম খাদেম আলী
- মোঃ ইমদাদুল হক
- মোঃ একরামুল হক
- মোঃ আব্দুল জব্বার
- মরহুম মোস্তফা কামাল স্বপন
- মোঃ মকছেদ আলী
জনসংখ্যা
[সম্পাদনা]এর জনসংখ্যা প্রায় ১৭,৫২৮ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ৯,১৫২ জন এবং মহিলার সংখ্যা ৮,৩৭৬ জন।
শিক্ষা
[সম্পাদনা]এই ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হল:
- বেগম ফখরুন নেছা ফাযিল মাদ্রাসা ভজনপুর
- ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভজনপুর
- গিতালগছ উচ্চ বিদ্যালয়
- ভজনপুর কিন্ডার গার্ডেন
- ভজনপুর মডেল স্কুল এন্ড কলেজ ।
এ ছাড়াও রয়েছে অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্টার গার্ডেন
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- জমির উদ্দিন সরকার - সাবেক রাষ্টপতি ও স্পিকার।
- মুহাম্মদ নওশাদ জমির- আইনজীবি ও সংসদ সদস্য।
যোগাযোগব্যবস্থা
[সম্পাদনা]ভজনপুর ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হল ঢাকা- বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। তেতুলিয়া উপজেলা পরিষদ থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ইজিবাইক, ভ্যান, পাগলু ও মটর সাইকেল প্রধান বাহন। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক রেল ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে, যার ফলে কিছুদিন পর বাংলাদেশ থেকে ভারত যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।
নদী
[সম্পাদনা]করতোয়া নদী হলো ভজনপুর ইউনিয়নের একমাত্র নদী।
