তেঁতুলিয়া ইউনিয়ন, তেঁতুলিয়া
অবয়ব
| তেঁতুলিয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে তেঁতুলিয়া ইউনিয়ন, তেঁতুলিয়ার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°২৯′৫৩″ উত্তর ৮৮°২০′১৪″ পূর্ব / ২৬.৪৯৮০৬° উত্তর ৮৮.৩৩৭২২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | পঞ্চগড় জেলা |
| উপজেলা | তেঁতুলিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ মাসুদ করিম সিদ্দিকী |
| আয়তন | |
| • মোট | ২৫.৫৪ বর্গকিমি (৯.৮৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৩,৬২০ |
| • জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৫০৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তেতুলিয়া ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]তেতুলিয়া ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৩নং তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানা অধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- রনচন্ডি
- গোয়াবাড়ি
- ভাদ্রুবাড়ি
- সরকার পাড়া
- হাপিজোত
- বুড়িমুটকী
- কারারাম জোত
- মহল্লাল জোত
- সরদার পাড়া
- কৃষ্ণকান্ত জোত
- বার ঘরিয়া
- সাহেব জোত
- চান্দামারি
- গড়িয়া গছ
- খালপাড়া
- মুলুক চান গছ
- বিড়ালী জোত
- পানিহাকা
- বাবুরাম জোত
- মাথাফাটা
- বোচাগছ
- কোম্পানি জোত
- আজিজ নগর
- ডাংগা পাড়া
- ছিদ্দিক নগর
- মমিন পাড়া
- তেলি পাড়া
- খুনিয়া ভিটা
- কলোনী পাড়া
- শতদল আর্দশ গুচ্ছ গ্রাম
- মাগুড়া
- উত্তর দর্জ্জিপাড়া
- দর্জ্জিপাড়া
- চিমন জোত
- শারিয়াল জোত
- প্রেম চরন জোত
- কানকাটা
প্রাক্তন চেয়ারম্যান
[সম্পাদনা]- মরহুম আব্দুস সাত্তার মোল্লা
- মরহুম চাঁদ মামুদ মিঞা
- মোঃ আবুল কালাম আজাদ
- মোঃ নজরুল ইসলাম
- মোঃ জাহাঙ্গীর আলম মিঞা
- মোঃ কাজী আনিছুর রহমান
জনসংখ্যা
[সম্পাদনা]জনসংখ্যা ২৩,৬২০ জন। নারী ১১,৫২৮ জন, পুরুষ ১২,০৯২ জন।
শিক্ষা
[সম্পাদনা]এই ইউনিয়নে শিক্ষার হার ৪৩%।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]
তেতুলিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:
- তেতুলিয়া সরকারি ডিগ্রী কলেজ
- কাজী শাহাবুদ্দীন স্কুল এন্ড কলেজ
- তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- তেতুলিয়া দাখিল মাদ্রাসা
- কালন্দিগঞ্জ সিনিয়র মাদ্রাসা
- আজিজনগর উচ্চ বিদ্যালয়
- রনচন্ডী উচ্চ বিদ্যালয়
- খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
নদী
[সম্পাদনা]তেতুলিয়া ইউনিয়নে তিনটি নদী প্রবাহিত: বেরং নদী, গোবরা নদী, মহানন্দা নদী।
দর্শনীয় স্থানসমূহ
[সম্পাদনা]- তেঁতুলিয়া ডাকবাংলো
- মহানন্দা নদীর তীর
- শত বছরের পুরাতন শিব মন্দির।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]তেতুলিয়া ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা-বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। এই ইউনিয়নে ১৩.১৬ কিলোমিটার পাকা রাস্তা আছে। ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তা পাকা। ইজিবাইক, ভ্যান ও মোটর সাইকেল প্রধান বাহন।
