ব্যথার দান (গল্পগ্রন্থ)
অবয়ব
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
| লেখক | কাজী নজরুল ইসলাম |
|---|---|
| ভাষা | বাংলা |
| ধরন | গল্পগ্রন্থ |
প্রকাশনার তারিখ | ১৯২২ সাল |
| মিডিয়া ধরন | মুদ্রণ |
ব্যাথার দান কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্পগ্রন্থ। ফেব্রুয়ারি,১৯২২ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট ৬টি গল্প আছে। এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।
== ব্যথার দান গল্পের মাধুর্য ==
[সম্পাদনা]"ব্যথার দান" গল্পে নায়ক দারা এবং নায়িকা বেদৌরাকে কেন্দ্র করে মূল গল্পে মিলন ও বিরহ,প্রেম ও কামনা এবং সর্বোপরি সবকিছুর দ্যোতক হিসাবে ব্যথার জয়গান করা হয়েছে।কাহিনীক্রমে কোনো কোনো সময় মিলনকে ছাপিয়ে গেছে বিরহ,কামনাকে ছাপিয়ে গেছে প্রেম।আবার শেষাংশে মর্তের কামজ প্রেম বিরহ আর ব্যথার দাবানলে দগ্ধ হয়ে উন্নীত হয়েছে স্বর্গীয় প্রেমে।বাদলের মেঘ এবং সূর্যের কিরণের সাথে কামনা আর প্রেমের তুলনা করে বিরহ ও ব্যথার চিরন্তন সত্যকে সঙ্গে নিয়ে গল্পের সমাপ্তি সূচিত হয়েছে।
গল্পের তালিকা
[সম্পাদনা]- ব্যথার দান
- হেনা
- বাদল বরিষণে
- ঘুমের ঘোরে
- অতৃপ্ত কামনা
- রাজ-বন্দীর চিঠি
তথ্যসূত্র
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |