জোন কিউস্যাক
জোন কিউস্যাক | |
|---|---|
Joan Cusack | |
২০১০ সালের জুনে জোন কিউস্যাক | |
| জন্ম | জোন ম্যারি কিউস্যাক ১১ অক্টোবর ১৯৬২ |
| জাতীয়তা | মার্কিন |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৭৯-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | রিচার্ড বার্ক (বি. ১৯৯৬) |
| সন্তান | ২ |
| পিতা-মাতা | ডিক কিউস্যাক (পিতা) ন্যান্সি কিউস্যাক (মাতা) |
| আত্মীয় | অ্যান কিউস্যাক (বোন) জন কিউস্যাক (ভাই) |
জোন ম্যারি কিউস্যাক (ইংরেজি: Joan Mary Cusack; জন্ম: ১১ অক্টোবর ১৯৬২)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য ওয়ার্কিং গার্ল (১৯৮৮) এবং প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ইন অ্যান্ড আউট (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ট্রয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির জেসি চরিত্রে কণ্ঠ দেন।[২]
কিউস্যাক ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হাস্যরসাত্মক স্কেচ অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভ-এর অভিনয়শিল্পীদের সদস্য ছিলেন।[৩] তিনি শোটাইম চ্যানেলের হিট নাট্য হাস্যরসাত্মক শেমলেস-এ শেইলা গ্যালাহার চরিত্রে অভিনয় করেন এবং এই কাজের জন্য তিনি পাঁচটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও ২০১৫ সালে একটি এমি অর্জন করেন। তিনি অভিনেত্রী অ্যান কিউস্যাক ও অভিনেতা জন কিউস্যাকের বোন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জোন ১৯৬২ সালের ১১ই অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন এবং ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টনে বেড়ে ওঠেন।[৪] তার পিতা রিচার্ড জন "ডিক" কিউস্যাক (১৯২৫-২০০৩) ছিলেন একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।[৫] তার মাতা অ্যান পলা "ন্যান্সি" (প্রদত্ত নাম: ক্যারোলান) হলেন একজন সাবেক গণিতের শিক্ষক ও রাজনৈতিক কর্মী।[৬] জোনের চার ভাইবোনের দুজন অ্যান (জ. ১৯৬১) ও জন (জ. ১৯৬৬) অভিনয়শিল্পী। তার পরিবার আইরিশ মার্কিন বংশোদ্ভূত ও ক্যাথলিক ধর্মাবলম্বী।[৭] কিউস্যাক উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Joan Cusack biography and filmography"। ট্রিবিউট (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮।
- ↑ স্টোন, ন্যাটালি (১০ নভেম্বর ২০১৫)। "John Cusack Encouraged Her to Not Give Up - Joan Cusack: 5 Things You Didn't Know About the Actress"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮।
- ↑ "Joan Cusack on Saturday Night Live"। এনবিসি। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮।
- ↑ জনসন, অ্যালান (৩ জানুয়ারি ২০০১)। "Cusack Puts Chicago on the Laugh Track" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "CUSACK, RICHARD J."। শিকাগো ট্রিবিউন (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "Miss Carolan, Newton Centre, Is Bride of Richard Cusack"। ডেইলি বোস্টন গ্লোব। ১৪ ফেব্রুয়ারি ১৯৬০। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Q&A – Mars Needs Moms' Joan Cusack on Toy Story's Oscar and Irish-Catholic Guilt"। এএমসি (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জোন কিউস্যাক (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জোন কিউস্যাক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জোন কিউস্যাক (ইংরেজি)
- ১৯৬২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- অ্যানি পুরস্কার বিজয়ী
- শিকাগোর অভিনেত্রী
- মার্কিন ভিডিও গেম অভিনেত্রী
- উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী