গৌতম ঘোষ
গৌতম ঘোষ | |
|---|---|
| জন্ম | ২৪ জুলাই ১৯৫০ |
| নাগরিকত্ব | |
| পেশা | চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্রগ্রাহক, অভিনেতা |
| কর্মজীবন | ১৯৭৪-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | নীলাঞ্জনা ঘোষ (বি. ১৯৭৮) |
| সন্তান | ২ |
| পুরস্কার | বঙ্গবিভূষণ (২০১২) |
| ওয়েবসাইট | www |
গৌতম ঘোষ () একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক ও চিত্রগ্রাহক। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন।[১][২] তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ঘোষ ১৯৫০ সালের ২৪শে জুলাই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা স্বান্তনা এবং পিতা হিমাংশু কুমার ঘোষ। তার শিক্ষাজীবন শুরু হয় সেন্ট জন্স ডিওসেসান স্কুলে। তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং এরপর পার্শ্ববর্তী ক্যাথিড্রাল মিশনারি বয়েজ স্কুলে স্থানান্তরিত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]গৌতম ঘোষ তাঁর কর্মজীবন শুরু করেন প্রামাণ্যচিত্র দিয়ে।
পরিচালিত ছবির তালিকা
[সম্পাদনা]- মা ভূমি (১৯৭৯), তেলুগু ভাষায়
- দখল (১৯৮১)
- পাড় (১৯৮৪)
- অন্তর্জলী যাত্রা (১৯৮৭)
- পদ্মানদীর মাঝি (১৯৯২)
- পতঙ্গ (১৯৯৩)
- গুড়িয়া (১৯৯৭)
- দেখা (২০০১)[৪]
- আবার অরণ্যে ( ২০০৩)
- যাত্রা (২০০৬)
- কালবেলা (২০০৯)
- মনের মানুষ (২০১০)
- শঙ্খচিল (২০১৫)
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]- বাইশে শ্রাবণ (২০১১)
- চতুষ্কোণ (২০১৪)
- একলা আকাশ (২০১২)
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাইশে শ্রাবণ চলচ্চিত্রে গৌতম ঘোষ একজন হাংরি প্রজন্ম-এর কবির চরিত্রে অভিনয় করেছেন। বস্তুত এই প্রথম বাংলা সিনেমায় পরীক্ষা-নিরীক্ষামূলক সাহিত্যকে স্থান দেয়া হল।
পুরস্কার
[সম্পাদনা]- বঙ্গবিভূষণ (২০১২)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দাস, অনির্বাণ (১ নভেম্বর ২০১০)। Toward a Politics of the (Im)Possible: The Body in Third World Feminisms। অ্যানথেম প্রেস। পৃ. ১২৭। আইএসবিএন ৯৭৮-১-৮৪৩৩১-৮৫৫-২। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Interview: Weight of the world"। দ্য হিন্দু। ১৬ মার্চ ২০০৮। ১৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Archived copy"। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ {{https://m.imdb.com/title/tt0368678/}}
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গৌতম ঘোষ (ইংরেজি)
- উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি
- ১৯৫০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- ২১শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- কলকাতার ব্যক্তি
- কলকাতার চলচ্চিত্র পরিচালক
- পশ্চিমবঙ্গের চিত্রগ্রাহক
- বাঙালি হিন্দু
- বাঙালি চলচ্চিত্র পরিচালক
- ভারতীয় প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা
- ভারতীয় চিত্রগ্রাহক
- বঙ্গবিভূষণ প্রাপক
- শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কলাকার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী