বিষয়বস্তুতে চলুন

ফিরোজ আব্বাস খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিরোজ আব্বাস খান
২০১১ সালে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খান
জন্ম১৯৫৯
পেশামঞ্চ ও চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, চিত্রনাট্যকার

ফিরোজ আব্বাস খান একজন ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, চিত্রনাট্যকার। তিনি মুঘল-ই-আযম, সালগিরা, তুমহারি অমৃতা, সেলসম্যান রামলালগান্ধী বিরুদ্ধ গান্ধী মঞ্চনাটক পরিচালনার জন্য সুপরিচিত।[][] তিনি গান্ধী, মাই ফাদার (২০০৬) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারএশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৭ সালে তিনি নিজের মঞ্চনাটক মহাত্মা ভার্সাস গান্ধী অবলম্বনে গান্ধী, মাই ফাদার দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয়[] এবং চলচ্চিত্রটি ৫৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার - পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং খান শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[] এছাড়া চলচ্চিত্রটি টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্সের মনোনয়ন লাভ করে এবং ১ম এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।[]

মঞ্চনাটক

[সম্পাদনা]
  • রওনক অ্যান্ড জাসসি
  • অল দ্য বেস্ট
  • ইভা মুম্বই মা চল জাইয়ে
  • সালগিরা
  • দ্য রয়্যাল হান্ট অব দ্য সান
  • তুমহারি অমৃতা (১৯৯২)
  • মহাত্মা ভার্সাস গান্ধী (১৯৯৮)
  • সেলসম্যান রামলাল (১৯৯৯)
  • কুছ ভি হো সকতা হ্যায়
  • ডিনার উইথ ফ্রেন্ডস (২০১১)

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
প্রদানের তারিখ পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০০৭ টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্র্যান্ড প্রিক্স গান্ধী, মাই ফাদার মনোনীত
২০০৭ এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী []
৮ জুন ২০০৮ আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার শ্রেষ্ঠ কাহিনি মনোনীত []
২১ অক্টোবর ২০০৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'Gandhiji hasn't been portrayed negatively'"রেডিফ.কম। ৩ আগস্ট ২০০৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩
  2. "Feroz Khan"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১১ ডিসেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩
  3. ওয়াক্স, এমিলি; লক্ষ্মী, রমা (১৫ আগস্ট ২০০৭)। "A Humanizing Portrait of the Man Indians Call 'Father'"দ্য ওয়াশিংটন পোস্ট (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩
  4. 1 2 "55th NATIONAL FILM AWARDS FOR THE YEAR 2007" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩
  5. 1 2 "Asia Pacific Screen Awards Nominees & Winners Archive 2007"এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাকাডেমি। ডিসেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০২৩
  6. "Bangkok for 2008 IIFA Awards"দেসিব্লিটজ। ৩১ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]