জিটিভি
| জিটিভি (বাংলাদেশ) | |
|---|---|
জিটিভির লোগো | |
| উদ্বোধন | ১২ জুন ২০১২ |
| মালিকানা | গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড, গাজী গ্রুপ[১] |
| চিত্রের বিন্যাস | এইচডিটিভি |
| স্লোগান | যা দেখতে চান, পাবেন |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| প্রচারের স্থান | জাতীয় |
| প্রধান কার্যালয় | ২৫ সেগুন বাগিচা, ঢাকা -১০০০ |
| ওয়েবসাইট | gazitv.com |
প্রাপ্তিস্থান | |
| কৃত্রিম উপগ্রহ | |
| ক্যাবল | |
| আইপিটিভি | |
| স্ট্রিমিং মিডিয়া | |
| gazitv | |
| www | |
জিটিভি বা গাজী টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ১২ জুন, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই চ্যানেলটি।[২] বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুন বাগিচাতে চ্যানেলটির প্রধান কার্যালয় অবস্থিত। ২০১৪ সালে চ্যানেলটি ১৫৬ কোটি টাকায় ৬ বছরের জন্য বিসিবির সম্প্রচার সত্ত্ব কিনে নেয়।[৩] সম্প্রচার সত্ত্ব মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সরাসরি খেলা সম্প্রচার বন্ধ রয়েছে।
অনুষ্ঠানসমূহ
[সম্পাদনা]এই চ্যানেলটি নিউজ, নাটক, সিনেমা, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, টকশো সহ নানা অনুষ্ঠান প্রচার করে থাকে। চ্যানেলটি ২০১৪ সাল থেকে সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচার করে আসছিল। ২০২৫ সালে সরাসরি খেলা সম্প্রচার বন্ধ হয়ে যায়।
নিউজের মধ্যে রয়েছে আলাদা আলাদা বিশেষ বুলেটিন। প্রাইম নিউজ হয় সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা ২টা, সন্ধ্যা সাতটা ও রাত ১১টায়। মফস্বলের খবরাখবর নিয়ে ’সংবাদ সারাদেশ’ (বিকেল সাড়ে ৫টা) প্রচারিত হয়। এছাড়া স্ক্রল সংবাদ ঘটনার সাথে সাথেই প্রদান করা হয়।
টকশো ভিত্তিক অনুষ্ঠান হল সংবাদ সংলাপ (সন্ধ্যা ৬টা)। এছাড়া টাইমলাইন বাংলাদেশও জিটিভি থেকে রাত ১০টায় প্রচারিত হয়।
নিউজ এ্যান্ড কারেন্ট এ্যাফেয়ার্স (এনসিএ) রয়েছে:
- সেন্ট্রাল ডেস্ক
- ন্যাশনাল ডেস্ক
- ইন্টারন্যাশনাল ডেস্ক
- স্পোর্টস ডেস্ক
কর্মকর্তা
[সম্পাদনা]ডিএমডি: আবুল হাসান
ধারাবাহিক নাটক
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃ. ৭। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯৫৩৬৪-১-৩। ১৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ যাত্রা শুরু করলো স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সম্প্রচার স্বত্ব পেল গাজী টিভি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জিটিভি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০১৯ তারিখে
- গাজী টিভি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ মে ২০২২ তারিখে