বিষয়বস্তুতে চলুন

খিলোনা (১৯৭০-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিলোনা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকচন্দার ভোহরা
প্রযোজকএল. ভি. প্রসাদ
রচয়িতাআঘা জানি কাশ্মীরী (সংলাপ)
চিত্রনাট্যকারগুলশান নন্দা
কাহিনিকারগুলশান নন্দা
উৎসকে. পি. আত্মা কর্তৃক 
পুনর্জন্ম (১৯৬৩)
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকদ্বারকা দিবেচা
সম্পাদকশিবাজি অবদূত
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১০ এপ্রিল ১৯৭০ (1970-04-10)
স্থিতিকাল১৬০
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৩.৫০ কোটি[]

খিলোনা চন্দার ভোহরা পরিচালিত ১৯৭০ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। প্রসাদ প্রডাকশন্স প্রা. লি.-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন এল. ভি. প্রসাদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সঞ্জীব কুমার, মুমতাজ, জিতেন্দ্রশত্রুঘ্ন সিনহা। এটি তেলুগু ভাষার পুনর্জন্ম (১৯৬৩) চলচ্চিত্রের হিন্দি পুনর্নির্মাণ।[]

চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৭ম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[] এটি ১৮তম ফিল্মফেয়ার পুরস্কারে ৬টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ২টি বিভাগে পুরস্কার লাভ করে।[] চলচ্চিত্রটি পরবর্তীকালে তামিল ভাষায় এঙ্গিরুন্ধো বন্ধাল (১৯৭০) নামে পুনর্নির্মিত হয়।[]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • সঞ্জীব কুমার - বিজয়কমল সিং
  • মুমতাজ - চাঁদ
  • জিতেন্দ্র - মোহন সিং
  • শত্রুঘ্ন সিনহা - বিহারি
  • বিপিন গুপ্তা - ঠাকুর সুরজ সিং
  • দুর্গা খোটে - ঠাকুরাইন সিং
  • রমেশ দেও - কিশোর সিং
  • চাঁদ উসমানি - লক্ষ্মী সিং
  • জয়শ্রী তলপড়ে - রাধা সিংহ
  • জগদীপ - মহেশ
  • মালিকা - শশীবালা
  • জনকীদাস - অ্যাডভোকেট জনকীদাস
  • সত্যেন কাপ্পু - অ্যাডভোকেট
  • বিজু খোটে - জনসন
  • মৃদুলা রানী - হীরাবাই
  • অলকা - সপ্না

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Box office 1970"বক্স অফিস ইন্ডিয়া। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩
  2. 1 2 জেশি, কে. (২ নভেম্বর ২০১৩)। "Released on Deepavali"দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩
  3. "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়া টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]