বিষয়বস্তুতে চলুন

দিওয়ার (১৯৭৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিওয়ার
দিওয়ার সিনেমার পোস্টার
পরিচালকযশ চোপড়া
প্রযোজকগুলশান রায়
রচয়িতাসেলিম-জাভেদ
শ্রেষ্ঠাংশেঅমিতাভ বচ্চন
শশী কাপুর
নিরূপা রায়
পারভীন ববি
নীতু সিং
সত্যেন্দ্র কাপুর
ইফতেখার
মদন পুরী
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহককে গি
সম্পাদকটি আর মঙ্গেশকর
প্রাণ মেহরা
পরিবেশকত্রিমূর্তি ফিল্মস প্রাইভেট লিমিটেড
মুক্তি
  • ২৪ জানুয়ারি ১৯৭৫ (1975-01-24)
স্থিতিকাল১৭৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি[]
আয়৭৫ মিলিয়ন[]

দিওয়ার (হিন্দি: दीवार; অর্থ: দেয়াল) হচ্ছে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। যশ চোপড়ার পরিচালনা করা এই চলচ্চিত্রটির কাহিনীকার ছিলেন সেলিম খান এবং জাভেদ আখতার, যারা সেলিম-জাভেদ জুটি নামে পরিচিত ছিলেন। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শশী কাপুর এবং নীতু সিং, এছাড়াও পারভীন ববি ছিলেন।

এই দিওয়ার চলচ্চিত্রটি ১৯৭০ এর দশকের অন্যতম সেরা হিন্দি চলচ্চিত্র ছিলো। অমিতাভ বচ্চনের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলো, অমিতাভ বচ্চন বলিউডের 'এ্যাংরি ইয়াং ম্যান' নামে খ্যাতি লাভ করেছিলেন এই চলচ্চিত্রের মাধ্যমেই।[][] চলচ্চিত্রটি পারভীন ববির জন্যও ছিলো একটি মাইলফলক।[]

চলচ্চিত্রটি ১৯৭৫ সালের ফিল্মফেয়ার পুরস্কার সেরা চলচ্চিত্র জিতেছিলো, সেই আরো ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার পায়। ১৯৭৫ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিলো এই দিওয়ার।[] ইন্ডিয়া টাইমস পত্রিকা এই চলচ্চিত্রটিকে 'সেরা ২৫ অবশ্য দর্শনীয় বলিউড চলচ্চিত্র' এর তালিকায় রেখেছিলো।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lal, Vinay; Nandy, Ashis (২০০৬)। Fingerprinting Popular Culture: The Mythic and the Iconic in Indian CinemaOxford University Press। পৃ. ৭৭। আইএসবিএন ০-১৯-৫৬৭৯১৮-০
  2. Box Office 1975 আর্কাইভইজে আর্কাইভকৃত ২০ জুলাই ২০১২ তারিখে, Box Office India. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "Film legend promotes Bollywood"। BBC News। ২৩ এপ্রিল ২০০২। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১১
  4. Bombay Cinema। Books.google.com। ২৩ এপ্রিল ২০০৭। আইএসবিএন ৯৭৮-১-৪৫২৯-১৩০২-৫। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১১
  5. Amitabh Bachchan; Parveen Babi in Deewar (২৩ জানুয়ারি ২০০৫)। "As in life, so in death: lonely and lovelorn"। Telegraphindia.com। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১১
  6. "BoxOffice India.com"। BoxOffice India.com। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১১
  7. "25 Must See Bollywood Movies – Special Features-Indiatimes – Movies"। Movies.indiatimes.com। ২৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]