উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ
| এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৯ মাস আগে Md. Rayan Alam Rifat (আলাপ | অবদান) এই পাতাটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
এই প্রকল্প পাতাতে ফরাসি ভাষার শব্দসমূহের (ব্যক্তিনাম ও স্থাননামের) প্রতিবর্ণীকরণের পদ্ধতি বর্ণিত হয়েছে।
ফরাসি ভাষা (ফরাসি ভাষায়: Français ফ্রঁসে আ-ধ্ব-ব: [fʁɑ̃ˈsɛ]) একটি রোমান্স ভাষা যার মূল প্রচলন ইউরোপ মহাদেশে, বিশেষত ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড ও পার্শ্ববর্তী কিছু দেশে। চীনা, ইংরেজি, হিন্দি, স্পেনীয় এবং আরবি ভাষার পর ফরাসি ভাষা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০ কোটি লোক মাতৃভাষা কিংবা দ্বিতীয় ভাষা হিসেবে ফরাসিতে কথা বলেন।
ফরাসি প্রতিবর্ণীকরণ সারণি
| ফরাসি বর্ণ/বর্ণগুচ্ছ | আ-ধ্ব-ব | বাংলা ধ্বনিগত রূপ | বাংলা সহজবোধ্য রূপ | মন্তব্য |
|---|---|---|---|---|
| a | [a] বা [ɑ] | আ বা অ | আ/া |
|
| â | [ɑ] | অ | আ/া |
ফরাসিতে কখনো কখনো (তবে সবসময় নয়) নিম্নপশ্চাত অ-ধ্বনি বোঝাতে a-এর ওপর circumflex চিহ্ন দিয়ে â হিসেবে লেখা হয়। আমরা â-কে লিখিত বাংলায় আ বা আ-কার দিয়েই নির্দেশ করব। যেমন - pâte পাত (পৎ)। ফ্রান্সের অনেক এলাকায় এই ধ্বনিটির আর নিম্নকেন্দ্রীয় [a] আ ধ্বনির উচ্চারণের মধ্যে কোনও পার্থক্য নেই। তবে কানাডার ফরাসিভাষী অংশে এবং ফ্রান্সের কিছু এলাকায় এই দুটো ধ্বনি পৃথক রয়েছে। |
| à | [a] | আ | আ/া | ফরাসিতে কখনো কখনো a-এর ওপর গ্রাভ (grave) চিহ্ন দিয়ে à হিসেবে লেখা হয়। কিন্তু এতে উচ্চারণগত কোন পার্থক্য নির্দেশিত হয় না। আমরা à-কে লিখিত বাংলায় আ বা আ-কার দিয়েই নির্দেশ করব। যেমন - voilà ভোয়ালা (ভ়্ৱালা) |
| an | [ɑ̃] | অঁ | অঁ/ঁ |
a-এর পরে শুধু একটা n থাকলে দুটো মিলে নাসিক্য অঁ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। এটা আমরা বাংলায় অঁ বা চন্দ্রবিন্দু হিসেবে দেখাব। যেমন - ancien অঁসিয়ঁ (অঁস্য়ঁ), banque বঁক (বঁক্), tante তঁত (তঁৎ) |
| ai/aî (এছাড়া শব্দশেষের aie, ais, aise, ait, aient এবং স্বরধ্বনি-পূর্ববর্তী aim, ain) | [ɛ], কদাচিৎ [ə] | এ্য, কদাচিৎ অ্য | এ/ে, কদাচিৎ অ্য |
|
| ain, ein, in | [œ̃] | অ্যঁ | আঁ//াঁ |
এই বর্ণসমষ্টিগুলি চলতি প্যারিসভিত্তিক আদর্শ উচ্চারণে নাসিক্য আঁ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। লিখিত বাংলায় এটাকে আমরা আঁ বা (ব্যঞ্জনবর্ণের পরে) আ-কার+চন্দ্রবিন্দু দিয়ে নির্দেশ করবো। যেমন - train ত্রাঁ, bain বাঁ, pain পাঁ, main মাঁ, sain সাঁ, vin ভাঁ, pin পাঁ, peintre পাঁত্র, ইত্যাদি।[টীকা ১] |
| au, eau, ô | [o] | ও | ও/ো | যেমন |
| ay | [] | যেমন | ||
| b | [b] | ব্ | ব | ব-ধ্বনি উচ্চারিত হয়। আমরা লিখিত বাংলায় "ব" দিয়ে নির্দেশ করব। যেমন - bac বাক (বাক্), bébé বেবে (বেবে), bouche বুশ (বুশ্)। |
| c | [k] বা [s] | ক্ বা স্ | ক বা স |
|
| ç | [s] | স্ | স |
|
| ch | [ʃ] বা [k] | শ্ বা ক্ | শ, কদাচিৎ ক |
|
| d | [d̪] | দ্ | দ | * শব্দের শুরুতে বা মধ্যে বাংলা দ ধ্বনির মত উচ্চারিত হয়। আমরা লিখিত বাংলায় "ব" দিয়ে নির্দেশ করব। যেমন - grandir গ্রাঁদির
|
| e | [ə] বা [e] বা [ɛ] | অ্য বা এ বা এ্য | অ্য/্য বা এ/ে বা অ্যা/্যা | * e বর্ণটি [ə] বা Schwa ধ্বনি হিসেবে উচ্চারিত হতে পারে। যেহেতু [ə] বা Schwa ধ্বনি নির্দেশ করে এমন কোন বাংলা বর্ণ নেই, তাই আমরা এসব ক্ষেত্রে e-কে লিখিত বাংলায় (ব্যঞ্জনের পরে) য-ফলা দিয়ে নির্দেশ করব। যেমন - je জ্য, revenir র্যভ্যনির
হিসেবে উচ্চারিত হয়। যেমন - ressembler র্যসঁব্লে, emmener অঁম্নে
|
| é | [e] | এ | এ/ে | *accent aigu (আক্সঁত এ্যগ্যু) চিহ্নযুক্ত e পরিষ্কার এ হিসেবে উচ্চারিত হয়, তা শব্দের শুরুতে, মধ্যে বা শেষে যেখানেই হোক না কেন। যেমন été এতে (এতে), répéter রেপেতে (রেপেতে) |
| è, ei | [ɛ] | এ্য | অ্যা/্যা | যেমন |
| ê | [e] বা [ɛ] | এ বা এ্য | এ/ে বা অ্যা/্যা | যেমন |
| ë | [ɛ] | এ্য বা অনুচ্চারিত | অ্যা/্যা | যেমন |
| en | [ɑ̃] বা [ɛ̃] | অঁ | অঁ/ঁ বা আঁ/্যাঁ | * শব্দের শুরুতে বা মাঝে অঁ-এর মত উচ্চারিত। যেমন - trente ত্রঁত (ত্রঁৎ), cent সঁ (সঁ), enfant অঁফঁ (অফ়ঁ), enchanté অঁশঁতে (অঁশঁতে)
|
| eu | [ø] বা [œ] | ও্য বা অ্য | ও | যেমন |
| f | [f] | ফ়্ | ফ | যেমন |
| g | [g] বা [ʒ] | গ্ বা জ্ | গ বা জ | যেমন |
| gn | [ɲ] | ঞ্ | নিয় | যেমন |
| gu | [g] | গ্ | গ | যেমন |
| h | অনুচ্চারিত | - | - | যেমন |
| i, î, ï, y | [i] বা [j] | ই বা য়্ | ই/ি বা ইয়/িয় | * সর্বত্র ই-ধ্বনি হিসেবে উচ্চারিত হয় (যদি না অন্য কোন স্বরবর্ণের সাথে যুক্ত থাকে)। আমরা লিখিত বাংলায় ই বা ই-কার দিয়ে নির্দেশ করব। যেমন- lit লি, ici ইসি * y-এর পরে ব্যঞ্জনধ্বনি থাকলে ই-ধ্বনি হিসেবে উচ্চারিত হয় (যদি না অন্য কোন স্বরবর্ণের সাথে যুক্ত থাকে)। আমরা লিখিত বাংলায় ই বা ই-কার দিয়ে নির্দেশ করব। যেমন- stylo স্তিলো
|
| j | [ʒ] | জ্ | জ | যেমন |
| k | [k] | ক্ | ক | যেমন |
| l, ll | [l] বা অনুচ্চারিত | ল্ | ল | যেমন |
| m | [m] | ম্ | ম | যেমন |
| n | [n] | ন্ | ন | যেমন |
| o | [o] বা [ɔ] | ও | ও | যেমন |
| œ, œu | [œ] | অ্য | ও | যেমন |
| oi, oî | [wa] | ৱা | ওয়া/োয়া | যেমন |
| oin | [wɛ̃] | ৱ্যেঁ | ওয়্যাঁ/োয়্যাঁ | যেমন |
| on | [ɔ̃] | ওঁ | ওঁ/োঁ | ওঁ উচ্চারিত হয়। যেমন - onze ওঁজ, bonbons বোঁবোঁ, citron সিত্রোঁ |
| ou, oû | [w] বা [u] | ৱ্ বা উ | ওয়/োয় বা উ/ু | যেমন |
| oy | [wə] | ৱ্য | ওয়্য/োয়্য | যেমন |
| p | [p] | প্ | প | যেমন |
| qu | [k] | ক্ | ক | যেমন |
| r | [ʁ] | র্ | র | যেমন |
| s | [s] বা [z] | স্ বা জ়্ | স বা জ | যেমন |
| t | [t̪] | ত্ | ত | যেমন |
| u | [y] বা [ɥ] | উ্য বা ৱ্য্ | উ/ু বা উয়/ুয় | যেমন |
| ue | [œ] বা [y] বা [ɥɛ] বা [ɥe] | অ্য বা উ্য বা ৱ্যে | ও/ো বা উ/ু বা উয়ে/ুয়ে | যেমন |
| ui | [ɥi] | উ্যই | উই/ুই | যেমন |
| ü, û | [y] | উ্য | উ/ু | যেমন |
| un | [œ̃] | অ্যঁ | আঁ/োঁ | প্যারিসসহ ফ্রান্সের বেশির ভাগ এলাকায় এই ধ্বনিটি en-এর মত উচ্চারিত হয়, যার উচ্চারণ [ɛ̃] এ্যঁ। |
| v | [v] | ভ়্ | ভ | যেমন |
| w | [w] বা [v] | ৱ্ বা ভ়্ | ওয়/োয় বা ভ | যেমন |
| x | [ks] বা [z] | ক্স্ বা জ় | ক্স বা জ | যেমন |
| z | [z] | জ়্ | জ | যেমন |
সন্ধি বা লিয়েজোঁ (liaison ল্য়্যেজ়োঁ)
ফরাসি শব্দের শেষে অনেক ব্যঞ্জনবর্ণ অনুচ্চারিত রয়ে থাকে, যেমন les লে (লে)। তবু তার পরের শব্দের আদিতে যদি স্বরধ্বনি থাকে, সেই অনুচ্চারিত ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়, যেমন les enfants লেজ অঁফঁ (লেজ় অঁফ়ঁ)। এই ধ্বনিগত পরিবর্তন সন্ধি বা লিয়েজোঁ (liaison ল্য়্যেজ়োঁ) নামে পরিচিত।
টীকা
- ↑ ২০শ শতকের প্রথমার্ধ পর্যন্ত এগুলি প্রমিত ফরাসিতে "অ্যাঁ" ([ɛ̃]) উচ্চারিত হত। বর্তমানে ধ্বনিতাত্ত্বিক বিবর্তনের কারণে "আঁ" ([œ̃]) উচ্চারিত হয়। অর্থাৎ un/um-এর সাথে এর কোনও পার্থক্য নেই।