বিষয়বস্তুতে চলুন

সাহায্য:আধ্বব/সুয়েডীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই প্রকল্প পাতাতে সুয়েডীয় ভাষার শব্দসমূহের (ব্যক্তিনাম ও স্থাননামের) প্রতিবর্ণীকরণের পদ্ধতি বর্ণিত হয়েছে।

সুয়েডীয় ভাষা (সুয়েডীয় ভাষায়: Svenska স্‌ভ়েন্‌স্কা, ইংরেজি ভাষায়: Swedish সুইডিশ্‌) ইউরোপ মহাদেশের একটি ভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ভাষাটি ডেনীয় ও নরওয়েজীয় ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুইডেন, ফিনল্যান্ড এবং অলান্দ দ্বীপে প্রায় ৯০ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন।

প্রতিবর্ণীকরণ সারণি

[সম্পাদনা]
সুয়েডীয় বর্ণবাংলা প্রতিবর্ণীকরণের নিয়মউদাহরণ
aআ, অ্যা নয়।sak সাক।
bব্‌।bok বুক
ci, y, e ও ä-এর আগে স্‌, u, o, å ও a-এর আগে k।encyklopedi এন্‌সিক্লোপেদি, cognac কগ্নাক্‌।
ckক্‌।stack স্তাক্‌, stackars স্তাক্কার্শ্‌।
chশ্‌।choklad শুক্লাদ্‌।
dদ্‌, ড্‌ নয়।redigera রেদিহোয়েরা।
eএ, ই বা আ নয়।exempel এক্সেম্পেল্‌।
fফ্‌।fot ফুৎ।
gi, y, e ও ä-এর আগে (ই)য়্‌ কিন্তু অনেক সময় u, o, å ও a-এর আগে গ।gata গাতা, gunga গুঙা, genom ইয়েনম্‌, gitarr ইয়িতার্‌।
gj(ই)য়্।gjort ইউট্‌।‌
gnঙ্‌ন।regna রেইংনা।
hহ্‌।händer হেন্দের।
iই, আই নয়।igelkott ইগেল্‌কৎ।
j(ই)য়্‌, জ্‌ নয়।ja ইয়া, hej হেই, tredje ত্রেদিয়ে।
kযদি u, o, å, কিংবা a-এর আগে হয় তাহলে ক্‌। যদি i, y, e, ö কিংবা ä-এর আগে হয় তাহলে শ্‌।kul কুল্‌, ko কু, kål কল্‌, kasta কাস্তা, kista শিস্তা, kyl শিল, kedja শেদিয়া, kök শোক।
lল্‌।länder লেন্দের্‌।
mম্‌।mjölk মিয়োল্ক্‌।
nন্‌।men মেন্‌।
ngঙ্‌, ঙ্গ্‌ নয়।konungariket কুনুঙারিকেৎ।
oউ কিংবা অনেক সময় অ।koka কুকা, roddbåt রদ্‌বৎ।
pপ্‌।plocka প্লক্কা।
qক্‌। জাতীয় কথায় ব্যবহার হয়না।
rর্‌; ইংরেজি r-এর মতো কিন্তু আরেকটু "rolled"।rader রাদের্‌।
rdড্‌; ব্রিটিশ ইংরেজিতে bord-এর মতো উচ্চারণ। কিন্তু যদি স্বরবর্ণের আগে হয়, তালে স্বরবর্ণটি দীর্ঘ হয় যায়।bord বুড্‌।
rtট্‌; ব্রিটিশ ইংরেজিতে sort-এর মতো উচ্চারণ।fort ফট্‌।
rsশ্‌।mars মাশ্‌।
rgরি বা রিয়া।Björn Borg বিয়োর্ন্‌ বরি, Östbergahöjden ওস্ত্‌ব্যারিয়াহোইদেন।
sস্‌।massa মাস্‌সা।
schশ্‌।Schweiz শ্‌ভেইৎস্‌।
sj, si(on), stj, skj, skহোয়্‌, শ্‌, হ্‌।sjö হোয়ো, station স্তাহুন/স্তাশুন, stjärna হোয়্যার্না, skjuta হোয়ুতা, Skärholmen হোয়্যার্‌হল্মেন।
tত্‌, ট্‌ নয়।matta মাত্তা, katt কাৎ, hata হাতা।
tjশ্‌।tjänsteman শেন্‌স্তেমান্‌।
uউ, ইউ নয়।utanför উতানফোর, udd উদ্‌।
v, wভ্‌।vilka ভিল্কা, weinerkorv ভেইনের্‌কর্ভ্‌।
xক্স্‌, গ্‌জ্‌ নয়।xylofon ক্সিলুফন।
yই।yxa ইক্সা, yta ইতা।
zস্‌, জ্‌ নয়।zon সুন, zulu সুলু।
åঅ।åska অস্কা, åldra অল্‌দ্রা।
äএ কিংবা অ্যা।ägg এগ্‌, mäta ম্যাতা।
öও।öster ওস্তের।
যুক্তাক্ষরসুয়েডীয় ভাষায় দুটো ব্যঞ্জনবর্ণ পাশে পাশে যুক্তাক্ষরের মতো উচ্চারণ হয় যায়।macka মাক্কা, somna সম্না, krydda ক্রিদ্দা।

বিভিন্ন সুয়েডীয় নাম ও তাদের প্রতিবর্ণীকৃত বাংলা বানান

[সম্পাদনা]

বিভাগ‌সমূহ (land লান্দ)

[সম্পাদনা]
Norrland
নরলান্দ (Norrland)
Svealand
স্‌ভেয়ালান্দ (Svealand)
Götaland
ইয়োতালান্দ (Götaland)

প্রদেশসমূহ (landskap লান্দ্‌স্কাপ)

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • মাল্মব্যারি, ব্যাটিল, Svensk fonetik (লুন্দ ১৯৭১, পুনর্মুদ্রিত ১৯৯১)
  • প্রিস্মা, Modern svensk engelsk ordbok (গুতারস্লোহ্‌ ১৯৮৩)

আরও দেখুন

[সম্পাদনা]