ইমন সাহা
অবয়ব
ইমন সাহা | |
|---|---|
| জন্ম | ১৬ অক্টোবর ঢাকা, বাংলাদেশ |
| উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
| ধরন | টেকনো, লোকগীতি, পপ, চলচ্চিত্রের গান |
| পেশা | সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার |
| বাদ্যযন্ত্র | কিবোর্ড, গিটার, ভোকাল্স |
| কার্যকাল | ২০০০ - বর্তমান |
| লেবেল | সংগীতা, একাত্তর, লেজার ভিশন, ডেটলাইন মিউজিক |
| পিতা-মাতা |
|
| পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫টি) |
ইমন সাহা (জন্ম: ১৬ অক্টোবর) একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ২০১৩ সালে কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার অর্জন করেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত লোক সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক।[২]
ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।[৩]
সঙ্গীত
[সম্পাদনা]নেপথ্য গায়ক
[সম্পাদনা]- চন্দ্রগ্রহণ (২০০৮)
- কুসুম কুসুম প্রেম (২০১১)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
- পিতা (চলচ্চিত্র) (২০১২)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৩)
- অন্তরঙ্গ
- মন জ্বলে[৪] (২০১৩)
- দেশা: দ্যা লিডার (২০১৪)
- অগ্নি ২ (২০১৫)
- কার্তুজ[৩] (২০১৫)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]| বছর | পুরস্কারের নাম | পুরস্কারের ধরন | চলচ্চিত্র/গান | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০০৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | চন্দ্রগ্রহণ | বিজয়ী |
| ২০১১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | কুসুম কুসুম প্রেম | বিজয়ী |
| ২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ঘেটুপুত্র কমলা | বিজয়ী |
| ২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | পিতা | বিজয়ী |
| ২০১৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | মেয়েটি এখন কোথায় যাবে | বিজয়ী |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National film award-2011 announced"। Reflection News। ১৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ "এ সপ্তাহের সাক্ষাতকার"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 "অতঃপর ইমন সাহা"। Bangla Tribune। ৩১ আগস্ট ২০১৪। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫।
- ↑ "Emon Saha wins double crown"। Dhaka Mirror। ২০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে ইমন সাহা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইমন সাহা (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- চট্টগ্রাম জেলার সঙ্গীত পরিচালক
- জীবিত ব্যক্তি
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী সুরকার
- বাংলাদেশী হিন্দু
- বাঙালি হিন্দু
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- শ্রেষ্ঠ সুরকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী গায়ক
- ঢাকার সঙ্গীতজ্ঞ
- হাটহাজারী উপজেলার ব্যক্তি