বিষয়বস্তুতে চলুন

পিটার নেভিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটার নেভিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পিটার মাইকেল নেভিল
জন্ম (1985-10-13) ১৩ অক্টোবর ১৯৮৫ (বয়স ৪১)
হথর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনাম"নেভ"
উচ্চতা১৮২ সে.মি.[১]
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯-বর্তমাননিউ সাউথ ওয়েলস
২০১১-২০১২সিডনি সিক্সার্স
২০১২-২০১৫মেলবোর্ন রেনেগেডেস (জার্সি নং ২০)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৫৫ ৪৭ ২৮
রানের সংখ্যা ৩,০১২ ৮১৫ ২১৬
ব্যাটিং গড় ৪৪.২৯ ২৩.২৮ ১৪.৪০
১০০/৫০ ৬/১৬ ০/৫ ০/০
সর্বোচ্চ রান ২৩৫* ৭৪ ২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১৬৫/১০ ৬৫/৪ ১৩/৬
উৎস: CricketArchive, ১৫ জুলাই ২০১৫

পিটার মাইকেল নেভিল (জন্ম: ১৩ অক্টোবর, ১৯৮৫) ভিক্টোরিয়ার হথর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় পেশাদার ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে পিটার নেভিল ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও মেলবোর্ন রেনেগ্যাডেসের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। এরপূর্বে তিনি সিডনি সিক্সার্সের পক্ষাবলম্বন করেন। দলে তিনি মূলতঃ উইকেট-কিপার হিসেবে রয়েছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলেছেন পিটার নেভিল। ফেব্রুয়ারি, ২০০৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ার বিপক্ষে অভিষেক ঘটে তার। ঐ খেলায় তিনি ১৮ ও ০ এবং একটি ক্যাচ পান। মার্চ, ২০১২ সালে ব্রাড হাড্ডিনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে যোগ দেন। কিন্তু ঐ সফরে তিনি একটি খেলায়ও অংশগ্রহণের সুযোগ পাননি।[২]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

৩১ মার্চ, ২০১৫ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয়া দলের সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়। ক্যাপবিহীন অবস্থায় স্পিনার ফাহাদ আহমেদ ও ব্যাটসম্যান এ্যাডাম ভোজেসের সাথে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়।[৩]

২০১৫ সালের অ্যাশেজ সিরিজে অংশ নেয়ার জন্য ইংল্যান্ডে যান। ব্যক্তিগত কারণে ব্রাড হাড্ডিনের অনুপস্থিতির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[৪] লর্ডসে অনুষ্ঠিত ঐ খেলায় তার দল ৪০৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ও সিরিজে ১-১ সমতা আনয়ণ করে। অভিষেক খেলায় তিনি ৭ ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করেন। এছাড়াও তার এ কৃতিত্ব অ্যাশেজ অভিষেক নতুন রেকর্ডের সৃষ্টি করে।[৫][৬] এছাড়াও তিনি প্রথম ইনিংসে ৪৫ করেন।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Peter Nevill"। cricket.com.au। Cricket Australia। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
  2. ↑ Daniel Brettig (2012). "Nevill and Haddin trade places again" – ESPNcricinfo. Published 16 March 2012. Retrieved 25 October 2013.
  3. ↑ "Ashes 2015: Australia announce squad to tour England"। BBC Sport। ৩১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫।
  4. ↑ "Watson dropped, Haddin withdraws"। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
  5. ↑ "Nevill's lesson in temperament"। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫।
  6. ↑ Fielding records from Statsguru
  7. ↑ "Haddin to press for Ashes recall"। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫।