লিওনার্ট অয়লার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিওনার্ট অয়লার
ইয়োহান গেয়র্গ ব্রুকারের আঁকা অয়লারের প্রতিকৃতি
ইয়োহান গেয়র্গ ব্রুকারের আঁকা অয়লারের প্রতিকৃতি
জন্ম এপ্রিল ১৫, ১৭০১
বাসেল, সুইজারল্যান্ড
মৃত্যু সেপ্টেম্বর ৭, ১৭৮৩
সেন্ট. পিটাসবুর্গ, রাশিয়া
বাসস্থান প্রুশিয়া

রাশিয়া

সুইজারল্যান্ড
জাতীয়তা সুইস
ক্ষেত্র গণিত and পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান Imperial Russian Academy of Sciences
Berlin Academy
Alma mater বাসেল বিশ্ববিদ্যালয়
ধর্ম লুথেরান খ্রিস্টান

লিওনার্ট অয়লার ( জার্মান ভাষায়: Leonhard Euler লেওনাআট্‌ অয়লা আ-ধ্ব-ব: [ˈleonaɐt ˈɔʏlɐ]) (১৫ই এপ্রিল, ১৭০৭, বাসেল, সুইজারল্যান্ড - ১৮ই সেপ্টেম্বর, ১৭৮৩, সাংক্‌ত্‌ পেতের্বুর্গ, রাশিয়া) একজন সুইস গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ক্যালকুলাস, সংখ্যাতত্ত্ব, অন্তরক সমীকরণ, গ্রাফ তত্ত্বটপোগণিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক গণিতে ব্যবহৃত অনেক পরিভাষা ও ধারণা তাঁর অবদান। গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত গাণিতিক ফাংশন-এর ধারণা তাঁরই আবিষ্কার। অয়লার e , পাই এর জন্য π , যোগের জন্য Σ চিহ্নের প্রবর্তন করেন। তিনি বলবিজ্ঞান, আলোকবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানেও অবদান রাখেন। সমসাময়িককালে তার মত প্রকাশনা সম্পন্ন কোনো গণিতবিদ ছিলেন না। এমনকি মুদ্রণ ব্যবস্থার উন্নতি হওয়ার পরও তার সমাপরিমাণ প্রকাশনা সম্পন্ন বিজ্ঞানীর সংখ্যা খুবই কম।

অয়লারকে ১৮শ শতকের সেরা গণিতবিদ ও সর্বকালের সেরা গণিতবিদদের একজন বলে মনে করা হয়। গণিতবিদদের মধ্যে তার প্রকাশিত গবেষণা কাজের পরিমাণ আজও সর্বাধিক এবং এটি একটি গিনেস রেকর্ড। [১] বলা হয় তার সম্পর্কে লাপ্লাস বলেছিলেন: "Lisez Euler, lisez Euler, c'est notre maître à tous" ("অয়লার পড়, অয়লার পড়, তিনি আমাদের সবার শিক্ষক।")।[২] 2002 Euler নামের গ্রহাণুটি তাঁর সম্মানে নামকরণ করা হয়। সুইস ১০-ফ্রা এর নোট এবং সুইজারল্যান্ড, রাশিয়া ও জার্মানীর অসংখ্য ডাকটিকেট এ তার ছবি রয়েছে।

[সম্পাদনা] পরিবার

অয়লার এর বাবা ছিলেন পল অয়লার। তিনি ছিলেন রিফর্মড চার্চের একজন যাজক। মা ছিলেন মার্গারিট ব্রুকার, তিনিও ছিলেন একজন যাজকেরই মেয়ে। অয়লারের ছোট দুই বোন ছিল, আন্না মারিয়া এবং মারিয়া ম্যাগডালেনা। অয়লারের বয়স যখন এক বছর, তখন তার পরিবার রাইহেন এ বসবাস শুরু করে। এখানেই শৈশবের বেশিরভাগ সময় অতিবাহিত করেন অয়লার।

[সম্পাদনা] শিক্ষাজীবন

প্রাথমিক শিক্ষার জন্য তাকে ব্যাসেলে তার মাতামহের কাছে পাঠানো হয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে তিনি ব্যাসেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৭২৩ সালে তিনি নিউটন ও দেকার্তের দার্শনিক ধারণাসমূহের তুলনামুলক বিশ্লেষণ করে দর্শনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তার পিতার ইচ্ছানুযায়ী এ সময় তিনি ব্যাসেল বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব, গ্রীক ও হিব্রু নিয়ে পড়াশোনা শুরু করেন। তার পিতা চেয়েছিলেন অয়লার একজন ধর্মযাজক হবেন। কিন্তু অয়লার ধর্মতত্ত্বে গণিতের মতো আনন্দ খুজে পাননি। তার পিতা পল অয়লার ব্যাসেল বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব নিয়ে পড়েছিলেন। কিন্তু তিনি বেরনুলির কাছে কিছু গণিতও শিখেছিলেন। পিতার কাছে এই শিক্ষা দিয়েই অয়লারের প্রাথমিক গণিতের হাতেখড়ি হয়। জোহান বেরনুলি ছিলেন ইউরোপের প্রথম সারির একজন গণিতবিদ। বেরনুলি অয়লারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিলেন। ব্যস্ত এই গণিতজ্ঞ তাকে পড়ানোর মত সময় দিতে পারেননি। কিন্তু তিনি অয়লারকে ক্রমশ গণিতের জটিল বই পড়ার পরামর্শ দেন এবং প্রতি রবিবার বিকেলে তার সমস্যাগুলো নিয়ে দেখা করতে বলেন। এ সময় বেরনুলি অয়লারের প্রতিভা বুঝতে পারলেন এবং পল অয়লারকে রাজি করিয়ে অয়লার গণিতশাস্ত্রে ভর্তি হলেন। বেরনুলির সাহায্যে ১৭২৬ সালে অয়লার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেন এবং ডি সোনো শিরোনামে শব্দ প্রচারণের ওপর পি.এইচ.ডি সম্পন্ন করেন। ১৭২৭ সালে 'জাহাজের পালের সবচেয়ে ভালো সন্নিবেশ কিভাবে করা যায়' তার ওপর একটি প্রবন্ধ লিখে প্যারিস আকাডেমি অফ প্রাইজ প্রবলেম প্রতিযোগিতাতে জমা দেন গ্র্যান্ড প্রাইজের জন্য। সে বছর প্রথম পুরষ্কার পেয়েছিলেন নেভাল আর্কিটেকচার এর জনক পিয়েরে বুগুয়ের। অয়লার লাভ করেন দ্বিতীয় স্থান। পরবর্তীতে অয়লার তার জীবনে মোট ১২ বার এই পুরষ্কার পেয়েছিলেন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  • wikipedia
  • নিউরনে অনুরণন- মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ
  1. Guinness Book of Records: Most prolific mathematician. Retrieved on September 2006.
  2. Dunham, William (1999). Euler: The Master of Us All. The Mathematical Association of America, xiii. 
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

ব্যক্তিগত হাতিয়ারসমূহ