বল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধ্রুপদী বলবিদ্যা
\mathbf{F} = \frac{\mathrm{d}}{\mathrm{d}t}(m \mathbf{v})
Newton's Second Law
History of ...
Fundamental concepts
Space · Time · Velocity · Speed · Mass · Acceleration · Gravity · Force · Torque / Moment / Couple · Momentum · Angular momentum · Inertia · Moment of inertia · Reference frame · Energy · Kinetic energy · Potential energy · Mechanical work · Virtual work · D'Alembert's principle

যে বাহ্যিক প্রভাবের ফলে কোন বস্তুর গতির, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধিত হয় তাকে বল বলে। বল সম্পর্কে একটি সহজাত ধারনা হল টানা বা ঠেলা যা কোন ভর যুক্ত বস্তুর বেগের পরিবর্তন ঘটায়(এর মাধ্যমে স্থির বস্তুও গতি লাভ করতে পারে)। উদাহরনস্বরুপ, বলা যায় বর বস্তুতে ত্বরণ সৃষ্টি করে বা নমনীয় বস্তুকে বিকৃত করতে পারে। বল প্রকাশ করতে এর মান ও দিক উভয়েরই প্রয়োজন , তাই এটি একটি ভেক্টর রাশি। নিউটন এর দ্বিতীয় সুত্রানুসারে , F=ma, অর্থাৎ কোন বস্তুর ত্বরণ এর ওপর প্রযুক্ত নিট বল এর সমানুপাতিক এবং ভর এর ব্যাস্তানুপাতিক। ধারনা করা হয় এই নীতি আলোর বেগ এর কাছাকাছি গেলে ভেস্তে যায়। নিউটন এর আসল সূত্র অবশ্য সর্বদা সত্য। যা বলে,বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক।

Forces are also described as a push or pull on an object. They can be due to phenomena such as gravity, magnetism, or anything that might cause a mass to accelerate.


প্রকৃতিতে বিভিন্ন প্রকার বলের প্রভাব দেখা যায়। যেমন:

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] মৌলিক বল

ঘুরে ফিরে এ সব বলই চারটি মৌলিক বলের একক কিংবা যৌথ প্রকাশ। বলগুলি হল মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বল, সবল নিউক্লীয় বল এবং দুর্বল নিউক্লীয় বল

[সম্পাদনা] মহাকর্ষ বল

মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তারাদের আবদ্ধ করে গ্যালাক্সী তৈরির কাজটি মহাকর্ষ বলের দ্বারাই হয়েছে। এর পাল্লা অসীম আর আপেক্ষিক সবলতা 1।

[সম্পাদনা] তড়িৎ চৌম্বক বল

দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাকে তড়িৎ চৌম্বক বল বলে। এই বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু তৈরি করে। এই বলের-ও পাল্লা অসীম আর আপেক্ষিক সবলতা 1039

[সম্পাদনা] সবল নিউক্লিয় বল

পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লীয়ন (নিউক্লিয় উপাদান)-গুলোকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, তাকে সবল নিউক্লিয় বল বলে। এই বল প্রোটননিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে। এর পাল্লা 10-15 m এবং আপেক্ষিক সবলতা 1041

[সম্পাদনা] দুর্বল নিউক্লিয় বল

যে স্বল্প পাল্লার ও স্বল্পমানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। অধিকাংশ তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো দুর্বল নিউক্লিয় বলের কারণে ঘটে। এর পাল্লা 10-16 m এবং আপেক্ষিক সবলতা 1030

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ