চিরায়ত বলবিদ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিরায়ত বলবিজ্ঞান (ইংরেজি ভাষায়: Classical mechanics) নামের পদার্থবিজ্ঞানের শাখায় বৃহৎ আকারের বস্তু, যেমন প্রক্ষেপক, যন্ত্রাংশ, খ-বস্তু, মহাকাশযান, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ইত্যাদির গতি বর্ণনার চেষ্টা করা হয়। এইসব ক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান খুবই সঠিক ফলাফল প্রদানে সক্ষম। এটি বিজ্ঞানের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শাখা।

এছাড়া, কঠিন, তরল ও বায়বীয় পদার্থ নিয়েও এ শাখার বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা করা হয়। আলোর বেগ-এর কাছাকাছি দ্রুতির বস্তুর গতি বর্ণনার জন্য চিরায়ত বলবিজ্ঞানে বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের সাহায্য নেওয়া হয়।

[সম্পাদনা] স্কেলার রাশি এবং ভেক্টর রাশি

ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন কনো কিছুর দৈর্ঘ, ভর, আয়তন ইত্যাদি পরিমাপ করা যায়। এগুলো সবই রাশি। এই মান প্রকাশ করতে আমরা একটা সংখ্যা এবং একটা একক ব্যাবহার করি। কিন্তু কেবল মান এবং একক দিয়ে এ সব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। যেমন, যদি আমরা বলি একটি গাড়ি ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে চলছে, তাহলে এতে বুঝা যাবে যে গাড়িটি ঘন্টায় ৫০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করছে, কিন্তু কোন দিকে দুরত্ব অতিক্রম করছে তা বুঝা যাবে না। গাড়িটির গতির গাড়িটির বেগ কোন্দিকে সেটাও উল্লেখ করতে হবে। দিকের বিবেচনায় আমরা বস্ত জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি, যথাঃ

  1. স্কেলার রাশি
  2. ভেক্টর রাশি

[সম্পাদনা] স্কেলার রাশিঃ

যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয়না তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন ধরুন আপনি বাজার থেকে ৫ কেজি চাল কিনেছেন, এ কথাটি বোঝাতে আপনাকে শুধু চালের পরিমান তথা ৫ কেজি বললেই হয়, কথাটি সম্পূর্ন হয়। এ ক্ষেত্রে আপনাকে কোন ধরনের দিক উল্লেখ করতে হয় না। যে সকল রাশি স্কেলার বলে পরিচিত তাদের একটা সাধারন তালিকা নিম্নরূপ-

  • ভর
  • সময়
  • র্দৈঘ্য
  • ক্ষেত্রফল
  • আয়তন
  • দ্রুতি
  • তাপমাত্রা
  • শক্তি
  • আপেক্ষিক সুপ্ততাপ
  • কম্পাঙ্ক
  • ক্ষমতা

[সম্পাদনা] ভেক্টর রাশিঃ

যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। মনে করুন আপনি একটি বল ১০০ মিটার দূরে ছুডে মেরেছেন, এখন আমি যদি বলটি খুজি তবে তা খুজে পাওয়া সহজ হবেনা কেননা বলটি কোন দিকে ছুরে দেয়া হয়ে ছিল তা বলা হয়নি, এক্ষেত্রে বলটির অবস্থান সঠিক ভাবে বুঝাতে বলটি ছুরে দেয়ার দিকও উল্লেখ করা প্রয়োজন।


পদার্থবিজ্ঞানের উপশাখাসমূহ

পারমাণবিক পদার্থবিজ্ঞান · আলোক পদার্থবিজ্ঞান · চিরায়ত বলবিদ্যা · ঘনীভূত পদার্থ পদার্থবিজ্ঞান · পরম্পরা বলবিদ্যা · তড়িচ্চুম্বকত্ব · বিশেষ আপেক্ষিকতা · সাধারণ আপেক্ষিকতা · কণা পদার্থবিজ্ঞান · কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব · কোয়ান্টাম বলবিজ্ঞান · পরিসাংখ্যিক বলবিদ্যা · তাপগতিবিজ্ঞান