গতিবেগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেগ থেকে ঘুরে এসেছে)
ধ্রুপদী বলবিদ্যা
\mathbf{F} = \frac{\mathrm{d}}{\mathrm{d}t}(m \mathbf{v})
নিউটনের দ্বিতীয় সূত্র
ধ্রুপদী বলবিদ্যার ইতিহাস

সময়ের সাপেক্ষে কোন বস্তুর সরণ-এর হার-কে বেগ বলা হয়। নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতি-কেই তার বেগ বলা হয়। এইজন্য বেগ একটি সদিক রাশি(Vector), আর দ্রুতি হল অদিক রাশি(Scalar)।

বেগ(Velocity)-কে 'v' দ্বারা সূচিত করা হয়। এর এস. আই. একক হল মিটার/সেকেন্ড

( \Delta t) সময়ে ( \Delta x) দূরত্ব অতিক্রমকারী কোনো বস্তুর গড় বেগ v হিসাব করা যায় নিম্নের সূত্রের মাধ্যমে --

\bar{\mathbf{v}} = \frac{\Delta \mathbf{x}}{\Delta t}.