ক্ষমতা (পদার্থবিজ্ঞান)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্ষমতা হলো কাজ করার শক্তির পরিমাপ। পদার্থবিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা। এস্আই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার একক ওয়াট। ১৮৮৯ খ্রিস্টাব্দে (Watt)। বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক "ওয়াট" স্থির করা হয়েছে। ১ সেকেণ্ড সময়ে ১ জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো ১ ওয়াট।[১] জেমস ওয়াট নিজে ক্ষমতার একক "অশ্ব শক্তি" স্থির করেছিলেন। ক্ষমতাকে এইভাবে হিসাব করা হয়ঃ
যেখানে P হল ক্ষমতা, W হল কাজ এবং t হল সময়।
[সম্পাদনা] কিলোওয়াট
প্রায়শঃ বিদ্যুৎ, যা কি-না এক প্রকার শক্তি, তা "কিলোওয়াট" হিসাবে পরিমাপ করা হয়। ১ কিলোওয়াট=১০০০ ওয়াট। এর মানে হচ্ছে ১ সেকেন্ডে ১০০০ ওয়াট বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হচ্ছে। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা "কিলোওয়াট-ঘণ্টা" দ্বারা প্রকাশ করা হয়।
[সম্পাদনা] অশ্বশক্তি
১ অশ্বশক্তি = ৭৪৬ ওয়াট। জেমস ওয়াটের সঙ্গার্থ অনুযায়ী ১ সেকেন্ডে একটি ঘোড়ার ৫০০ পাউন্ড পরিমাণের ওজন মাটি থেকে ১ ফুট ওপরে উত্তোলনের ক্ষমতাই ১ অশ্বশক্তি।
