জন নেপিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন নেপিয়ার
জন নেপিয়ার (১৫৫০-১৬১৭)
জন নেপিয়ার (১৫৫০-১৬১৭)
জন্ম ১৫৫০
Merchiston Tower, Edinburgh, Scotland
মৃত্যু 4 April, 1617
Edinburgh, Scotland
বাসস্থান Scotland
জাতীয়তা Scottish
ক্ষেত্র গণিতবিদ
প্রাক্তন ছাত্র (শিক্ষাপ্রতিষ্ঠান) সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়
যেজন্য পরিচিত লগারিদম
Napier's bones
Decimal notation
প্রভাব Henry Briggs
ধর্মীয় অবস্থান প্রোটেস্ট্যান্ট

জন নেপিয়ার (ইংরেজি ভাষায়: John Napier) (১৫৫০-১৬১৭) একজন স্কটিশ গণিতবিদ। তিনি এডিনবরার মার্চিস্টন প্রাসাদে জন্মগ্রহণ করেন এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই তিনি স্কটল্যান্ডে রিফর্মেশন আন্দোলনের একজন অনুসারীতে পরিণত হন এবং পরবর্তী বছরগুলিতে প্রোটেস্ট্যান্ট রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশ নেন। তিনি A Plaine Discovery of the Whole Revelation of Saint John (১৫৯৩) বাইবেল সম্পর্কে স্কটিশ দর্শনের প্রথম দিককার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।

নেপিয়ার সবচেয়ে বেশি খ্যাত লগারিদম ব্যবস্থা উদ্ভাবনের জন্য। তিনি ১৬১৪ সালে লাতিনে রচিত Canonis Descriptio গ্রন্থে এই ব্যবস্থাটি ব্যাখ্যা করেন। বর্তমানকালে সাধারণ ও স্বাভাবিক লগারিদম ব্যবস্থাগুলি অবশ্য নেপিয়ারের লগারিদমের ভিত্তি ব্যবহার করে না। তবে এখনও স্বাভাবিক লগারিদমকে মাঝে মাঝে নেপিয়ারীয় লগারিদম ডাকা হয়। এছাড়া নেপিয়ারই ছিলেন সম্ভবত প্রথম গণিতবিদ যিনি সুশৃঙ্খলভাবে দশমিক বিন্দূর ব্যবহার শুরু করেন। এক্ষেত্র তাঁর অনুসৃত দশমিক বিন্দু বসানোর পদ্ধতিই বর্তমানে প্রচলিত।

নেপিয়ার পাটীগাণিতিক গণনা সম্পাদনের জন্য বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থাও উদ্ভাবন করেছিলেন। এগুলি ১৬১৭ সালে রচিত তাঁর Rabdologiæ গ্রন্থে উল্লিখিত আছে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ