নিউটনের গতিসূত্রসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৬৮৭ সালের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা অনুসারে নিউটনের প্রথম দুটি সূত্র

স্যার আইজাক নিউটন ১৮৮৬ সালে ভরবেগ এবং বলের মধ্যকার সম্পর্ক তিনটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন। সূত্র তিনটি হলোঃ

  1. বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে।
  2. কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।
  3. প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।