বিহারি জাতি
| সর্বমোট জনসংখ্যা | |||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৮ কোটি ২০ লক্ষের অধিক | |||||||||||||||||||||
| উল্লেখযোগ্য জন অধ্যুষিত অঞ্চলসমূহ | |||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
| ভাষাসমূহ | |||||||||||||||||||||
| ধর্ম | |||||||||||||||||||||
|
প্রধানত হিন্দুধর্ম ও ইসলাম শিখধর্ম, খ্রিষ্টধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও বাহাই ধর্মাবলম্বী একটি সংখ্যালঘু অংশ। |
বিহারি (বিহারি: बिहारी, بِہاری) ভারতের বিহার রাজ্যের একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ইতিহাস তিন হাজার বছরের প্রাচীন। বিহারিরা মাগধী, মৈথিলি, অঙ্গিকা, ভোজপুরি ইত্যাদি বিহারি ভাষা ও তার নানা উপভাষায় কথা বলেন। এছাড়া এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দি ও উর্দু ভাষাও যথেষ্ট প্রচলিত। এরা মূলত ইন্দো-আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
বিহারের বাইরে সমগ্র উত্তর ভারত এবং মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও বিহারিদের দেখা যায়। প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশেও এদের উপস্থিতি লক্ষণীয়। ঊনবিংশ শতাব্দীতে অনেক বিহারি গুয়েনা, সুরিনাম, ত্রিনিদাদ ও টোব্যাগো, ফিজি, মরিশাস ও নাটাল-দক্ষিণ আফ্রিকায় আখ ও রবার শিল্পের মজুর হয়ে চলে যায়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর অনেক মুসলমান বিহারি পূর্ব বাংলায় (পরে পূর্ব পাকিস্তান ও বর্তমানে বাংলাদেশ) পাড়ি দেন।[৫][৬] এছাড়াও পাকিস্তানের (পূর্বতন পশ্চিম পাকিস্তান) মুজাহির বা শরণার্থী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বিহারি।[৭]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Destination Bihar the land of Buddha
- ↑ The Muhajirs of Pakistan. প্রকাশক: One World South Asia. http://southasia.oneworld.net/opinioncomment/the-muhajirs-of-pakistan। সংগৃহীত হয়েছে: 2008-12-28.
- ↑ Joshua Project - Bihari Muslim of Bangladesh Ethnic People Profile
- ↑ www.thaindian.com
- ↑ Bangladesh: Stateless Biharis Grasp for a Resolution and Their Rights. প্রকাশক: Refugees International. http://www.refugeesinternational.org/content/article/detail/8245। সংগৃহীত হয়েছে: 2007-02-16.
- ↑ Stateless in Bangladesh and Pakistan. প্রকাশক: Stateless People in Bangladesh Inc.. http://www.statelesspeopleinbangladesh.net/home.php। সংগৃহীত হয়েছে: 2007-02-16.
- ↑ Pakistan under attack!. প্রকাশক: The Tribune. http://www.tribuneindia.com/2000/20000920/edit.htm#1। সংগৃহীত হয়েছে: 2007-02-16.